somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আমি

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে কি ব্যাতিক্রম মেয়ে বলা যেতে পারে ?আমি কি একজন ব্যাতিক্রমী মেয়ে?যে সমাজের আর দশটা মেয়ের মত সহজেই কেঁদে দু'চোখ ভাসাতে পারে না , পারে নাসহজেই হাসতে ।তা না হলে কেন বাবার মৃত্যুর পর আমি কাঁদতে পারলাম না ?কেনকেঁদে নিজের দুঃখটাকে সবার সামনে জানান দিতে পারলাম না ?

এর মানে কি আমি বাবাকে ভালবাসি না ?
না ।ঘটতা এমন নয় ।বাবাকে আমি অসম্ভব ভালবাসি ।যেদিন মা মারা গেলেন ,সেদিন আমি নিতান্তই কোলেরশিশু ।সেই অসহায় শিশু মেয়েটিকে তিনি কখনো মায়ের অভাব বুঝতে দেন নি ।নিজের জীবনের সমস্ত আনন্দ বিসর্জন দিয়েছেন আমার জন্য ।

মার মৃত্যুর পর নানাবাড়ির পক্ষথেকে বাবার বিরুদ্ধে হত্যামামলা দায়ের করাহয় ।সেই মামলা চালাতে গিয়ে বাবা প্রায়নিঃস্ব হয়ে পড়েন ।আমি নিজের চোখেদেখেছি আমাকে একজন ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করতে বাবাকে কি অমানুষিক পরিশ্রম করতে হয়েছে ।

তবুও আমি বাবার মৃত্যুর সময় দুফোটা চোখের জল ফেলতে পারি নি ।বাবা মারা গেলেন আমার কোলে মাথারেখে ।আমি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তাঁর মাথানিজের কোলে রেখে সারা রাত পার করলাম ।

যখন আত্নীয়স্বজনরা আসতে লাগলেন তখনো আমি চোখের জল ফেলতে পারি নি।
তাহলে কি আমার মনের ভেতর কখনো এ ধারনাহয়েছে ,যে ,আমার দুঃখ কিংবাহাসি আর পাঁচটা মেয়ের মত সস্তা না ?
হ্যা । আমার ভেতর এ ব্যাপারটা সবসময়ই কাজ করে ।কেন আমি নিজেকে সবার সামনে মূল্যহীনভাবে তুলে ধরবো ?
আমার চোখের প্রতিটি জলের ফোঁটার মূল্য আছে ।সে মূল্য কেবল ভালবাসা দিয়েই পরিশোধ করা যায় ।পৃথিবীর কোন দেশের কারেন্সী দিয়ে নয় ।

যেদিন আমাকে ছেড়ে আসিফ চলে গেল সেদিন কি আমি কান্নায় ভেঙ্গে পড়ছিলাম ?
না ।আমি আর সব মেয়েদের মত কেঁদে বুক ভাসাই নি ।কিংবা আত্নহত্যার জন্য ২0 টা ঘুমের ওষুধও সংগ্রহ করি নি ।

যে ভালবাসা আসিফ আমাকে দিয়েছে সেভালবাসা এ মনের ভেতর ধারণ করা ।ভালবাসা এত সহজ যে বললাম আর সব শেষ ?
ভালবাসা এত সস্তা ?

আমার মত মেয়ের কাছে কোন কিছুই মূল্যহীন নয় ।ভালবাসার মূল্য দিতে আমি জানি ।আসিফ আমাকে ছেড়ে চলে গেলেও তার ভালবাসার মূল্য আমি ঠিকই দিবো ।আমি তো আর দশটা মেয়ের মত নই ।

প্রকৃতি মেয়েদের উদার হস্তে সবকিছু দান করেছে এ কথাটা আমি বিশ্বাস করি ।মেয়েদের কাছে ভালবাসা ,দয়া ,উদারতার এক বিশাল ভান্ডার আছে । তাইতো আমার উদারতাআমি প্রকাশ করতে চাই ।

আসিফ যদি এখন আমার কাছে এসে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় , আমি কি তাকে ক্ষমা করতে পারবো ?পারবোতাকে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহন করতে ?
অন্য কোন মেয়ে হলে কখনোই তাকে গ্রহন করতো না ।কিন্তু আমি করবো । আমি অবশ্যই তাকে গ্রহন করবো ।

কিন্তু আমি জানি , আসিফ কখনোই ফিরে আসবে না ।কখনোই এসে আমার হাত ধরে বলবেনা , নিঝুম আমি তোমাকে ভালবাসি ।

আমাকে যদি তার জন্য অপেক্ষা করতেই হয় তবে সেই অপেক্ষা হবে অনন্তকালের জন্য ।তবুও আমি আসিফের জন্য অপেক্ষা করবো ।

আমি অবশ্যই একজন ব্যাতিক্রমী মেয়ে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×