somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই যে আমার নানা রঙের দিনগুলি ০১

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ট্রেনিং এর অর্ডারটা পাবার জন্য। আমাদের প্রশিক্ষন হবে রাঙ্গামাটির কাপ্তাই এ। দেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পের একেবারেই গা ঘেষে আমাদের ট্রেনিং একাডেমী। সেখানে দেড় মাসের লম্বা ট্রেনিং।
আগে থেকেই শুনেছিলাম, ট্রেনিং এ গেলেই টাকা পাওয়া যায়। টাকার অঙ্কটা কেউই নিশ্চিত করে বলতে পারছিল না। তবে কোনটাই বিশ হাজারের কম ছিল না। কেউ কেউ কাপ্তাই লেকের অসাধারন সৌন্দর্যের কথাও বলেছিল। কিন্তু সব ছাপিয়ে টাকার সৌন্দর্যেই আমি বেশি মুগ্ধ ছিলাম।
যথাসময়ে একটা খামে নির্দেশ চলে আসলো আমাকে ৪ অক্টোবর থেকে একাডেমীতে অবস্থান করতে হবে। সেখানে ফ্রি থাকতে দিলেও খেতে হবে নিজের পয়সায়। পরিস্কার করে লেখা ছিল কোন ধরনের অতিথি না নিয়ে যেন যাই। কেন অতিথি নিয়ে যেতে মানা ছিল সেটা পরে বুঝেছি।

ঢাকা থেকে চট্রগ্রাম-সেখান থেকে কাপ্তাই। ফেনী পার হবার একটু পরই পাহাড়ের মত কিছু দেখা গেল। সমতল ভূমির মানুষ আমি। একটু উচু যেকোন জায়গা দেখতেই ভালো লাগে। মনটা রোমান্টিক হয়ে যায়। চট্রগ্রাম পার হয়ে বাস যখন আকাবাকা পথে পাহাড়ের কোল ঘেষে এগিয়ে যাচ্ছিল, আমি কি যে ভালো লাগছিল তা বলে বুঝানো যাবে না। পাহাড়ের গা ঘেষে চলছি। দূরে আরো পাহাড় দেখা যাচ্ছে। নীচ দিয়ে বয়ে যাচ্ছে নাম না জানা একটা নদী( পরে তার নাম জেনেছি)। পাহাড়ের গায়ে ঘন গাছ আর গুল্মের ছড়াছড়ি। পথের একেবারে পাশেই দেখলাম একটি সরু ঝর্না। আমি মুগ্ধ হয়ে বাসে বসে আছি। ৪৫ দিন এখানে থাকার সুযোগ পাব ভাবতেই ভালো লাগছিল। অই বাসে বসেই একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলাম নিজের কাছে। যাই ঘটুক না কেন, এই দিনগুলি আমি আনন্দে কাটাব। কোন ধরনের কষ্ট মনে ধরে রাখব না। আমি আমার প্রতিজ্ঞা অনেক দূর পর্যন্ত ধরে রেখেছিলাম। শেষপর্যন্ত মনে হয়েছে, এই যে জোর করে নিজেকে প্রফুল্ল রাখার প্রতিজ্ঞা করেছিলাম-সেটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল।

একাডেমীতে এসে জানতে পারলাম আমাকে একলা রূম দেয়া হবে না। দুইজনকে একটা রূম শেয়ার করতে হবে। এর আগের একটা ট্রেনিং এ (গাজীপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারে) বাফ্রু ভাইয়ের সাথে রূম শেয়ার করে থেকেছিলাম । এবারেও আমি অনুরোধ করে বাফ্রু ভাইয়ের সাথে একত্রে রূম নিলাম। বাফ্রু ভাই পুরা দেড় মাস আমার রূমমেট ছিলেন। ব্লগে বার বার তার নাম আসবে। বাফ্রু ভাই উপজাতি। মারমা সম্প্রদায়ের উজ্জ্বল ফর্সা ছেলে। দৈহিক গড়ন ভালো, ঈর্ষা করার মতই ভালো। চোখ সরু না, চশমা পড়া থাকে বলে চট করে বোঝা যায় না উনি উপজাতি।
একাডেমীর প্রথম সকাল। বারান্দায় বের হয়ে দাত মাজছি। সামনে মেঘে ঢাকা পাহাড়। দাত মাজতে মাজতে মনে হলো এত সুন্দর দৃশ্য আমি জীবনে দেখিনি। মনটা তরল হয়ে যায়। একাডেমীতে যতদিন ছিলাম, প্রতি সকালে আমি দাত মেজেছি পাহাড় দেখতে দেখতে। সকালের এই দৃশ্যের পরে কোনকিছুই আমার মনে কালো দাগ ফেলতে পারত না।
লাল-নীল তরল
ট্রেনিং শিক্ষা সফর হিসাবে আমাদের কক্সবাজার নিয়ে যাওয়া হবে। সেখানে আমাদের কিছু স্ট্রাকচার আছে। কাগজ কলমে লেখা থাকবে আমরা সেগুলো দেখতে যাব। কিন্তু আসলে যাব ঘুরতে। শুক্রবার সকালে ভাড়া করা বাসে সবাই যাব। আমি বাফ্রু ভাই এবং আরো কয়েকজন মিলে ঠিক করলাম শুক্রবার সবার সাথে না গিয়ে আগের দিন চলে যাব। আশা করা যায় রেস্ট হাউজ অইরাতে খালি থাকবে। যদি খালি থাকে তবে আমরা ছোটখাটো একটা আসর দিব লাল-নীল পানির, এইটাই প্ল্যান।
কোর্স কোর্ডিনেটরকে বললাম, স্যার আমরা আগের দিন দুপুরে যেতে চাই।
ক্লাসে মেয়েরা ছিল। লাফ মেরে তারাও বলল, আমরাও আগে যেতে চাই।
আমাদের মুখ গেছে শুকিয়ে।মেয়েরা গেলে রেস্টহাউজে উঠবে। আমাদের লাল-নীল তরল আর খাওয়া হবে না। আমি দিলাম হাল্কা ধমক, তোমরা আমাদের সাথে গিয়ে কি করবে! পরের দিন আসো।
ধমক দেয়ার চেষ্টাটা ছিল চরম একটা ভুল। গলার স্বরে কোমলভাব না থাকায় মেয়েরা অন্যরকম সন্দেহ করে বসল। রহস্যময় কারনে এরা এটাকে নিল চ্যালেঞ্জ হিসাবে। ওরা একলা যাবে। আমাদের সাথে যাবে না। জোরাজুরি করে আলাদা বাসে করে কিন্তু একই সময়ে আমাদের সাথে কক্সবাজার উপস্থিত হলো। ফলাফল আমি আর বাফ্রু ভাই অইরাতে স্বছ পানি খেলাম। সময়মত ঘুমাতে গেলাম। আর মনে মনে অভিশাপ দিলাম মেয়েদের
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×