বেপারটা আমি ঠিক নিজের সাথে মানিয়ে
নিতে পারছি না । না শরীর না মন । কাল
নাকি আমার বিয়ে । এইতো গতবছর আমি
এইটে পড়ি তখন । আমার বড় বোনের বিয়ে হল
। আমি ওর সাথে ওর শশুর বাড়ি গিয়েছিলাম
। সেদিন রাতে বড়পা ওর স্বামীর সাথে
ছিলো । সকাল বেলা বড়পাকে জিজ্ঞেস
করলাম,
-সারারাত তুই ওই বাইরের লোকের সাথে
ছিলি কি করে?
-ওমা ও বাইরের হবে কেন! ও আমার স্বামী
।
-বিয়ে করলে কি হয়?
-এত কিছু জানার দরকার নেই । বেশী পাকনা
হয়ে গেছিস ।
*
খুব হাসি পাচ্ছে আমার । মাত্র একবছর ।
এতেই আমি বড় হয়ে গেলাম । হ্যা তা অবশ্য
হয়েছি । অনেক কিছু জেনেছি । আমার বন্ধু
রিয়া আমাকে শিখিয়েছে । ও প্রেম করত ।
আমি বলেছিলাম,"আচ্ছা এগুলো যদি বিয়ের
পরই করতে হয় তাহলে তুই আগেই করলি
ক্যান?"
"ও আমাকে বিয়ে করবে তো ।" কথাটা শুনে
খুশিই হলাম । যাক ও আগেই প্র্যাকটিস করে
তারপর বিয়ে করবে । আর আমিতো ভাবতেই
পারছিনা কিভাবে অন্য একটা ছেলের সাথে
থাকব । একটা প্রেম করে প্র্যাকটিস করে
আসার দরকার ছিলো । কি একটা বিপদে পরে
গেলাম । এতকিছু ভাবতে ভাল লাগে না । এর
চেয়ে ঘুমাই সময়েরটা সময়েই দেখা যাবে
।।
#CNOS

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




