এই বৃষ্টি আজ ধুয়েছে আমার চোখ
এই বৃষ্টি আজ মুছল মনের ক্ষোভ,
এই শরীর আজ বাধা পড়েছে ভেজা মাটির গন্ধে
চায় ছুটে পালাতে সে মেঘবালিকার সঙ্গে ।
বূষ্টির ফোটাগুলো আমার স্বপ্নের মত
তারা জানেই শুধু হতে বারবার পরাজিত,
এই ভেজা মাটিতেই দেখেছি মনের প্রতিরূপ
আকাশের সাথে মেলার ইচ্ছায় করে শুধু উসখুশ,
বৃষ্টির ঝাপটায় মনে পড়ে যায় পুরোনো স্মৃতিগুলো
ভেজা মাটির গন্ধে আজ বারবার হারাবো ।
দেখব আজ নিজেকে নিজেল মনের জানালা দিয়ৈ
ভাঙবে এই মোহাবিষ্ট স্বপ্ন কোনো একরাতে,
তাই স্বপ্ন দেখতে আজ নেই কোনো মানা
স্বপ্নেই ঢালব আমার মনের সকল ভালবাসা,
আর তাই আমি বৃষ্টিকে ভালবেসে যাই,
ভেজা মাটির গন্ধে আমার মেঘবালিকাকে খুজে পাই ।।
সায়ানাইড সাকিব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




