(সত্য অবলম্বনে মিথ্যা গল্প। সব চরিত্র কাল্পনিক।)
১।
বাইরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আবার যথেষ্ট গরম ও পরেছে। জানালা খুলে দিয়ে টেবিলে বসে আছেন কলেজের নবীন প্রফেসর ডঃ মাহাদী । গতবছর ইটালির তুরিনো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পাস করে কলেজের চাকরীতে ঢুকেছেন দেশের সেবার উদ্দেশ্যে। কিন্তু দেশের লোক যে তার সেবা নিবে না, নাকি তাদের নিতে দিবে না কেউ?
২।
আমি প্রফেসর রহমত আলী । অধ্যাপক। পদার্থবিদ্যা বিভাগের। বিভাগীয় প্রধান না বটে কিন্তু এই কলেজের সর্বেসর্বা আমি। তবে গোপনে। নিজের স্বার্থটাই আসল। আর কারো কথা ভাবার সময় নেই।
ডঃ মাহাদী, আমার বিভাগের নতুন সহকারি অধ্যাপক। বছর হয়নি উনি এসে জয়েন করেছেন। প্রথম কয়েকদিনেই ও বুঝিয়ে দিয়েছে যে ও শুধু নীতিবান হয়ে বাচতে নয়, অন্যদের নীতিবান বানাতে এসেছে। দেখতে সুন্দর। টিচিং প্রফেশনে সৌন্দর্য খুব একটা ভাল ব্যাপার না, অবশ্য সুন্দর না হলেও যে ছাত্রী ভাগানো যাবে না সেটা নয়। মাথায় একটু বুদ্ধি থাকলেই হয়। বায়োলজির সুমি ম্যাডামকে আমার খুব পছন্দ ছিলো। বলেছিলাম বিয়ে করতে করলো না, অবশ্য আমার দ্বিতীয় বউ এমনিতেই অনেক সুন্দর।
ছেলেটার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছিলো। কলেজে পড়ার সময় আমাদের প্রিন্সিপাল ওর স্যার ছিলো। সে কি গলায় গলায় সম্পর্ক দুজনের। আমার গা রাগে জ্বলে যাচ্ছিলো। এই কারনে কেউ মাহাদীর বিপক্ষেও বলে না। আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না। কলেজ ফাংশন থেকে প্রতিবার অনেক আয় ছিলো। কিন্তু এবার দায়িত্ব মাহাদীকে দেয়া হল। তবে তাতে খুশিই হয়েছি। মাহাদিকে ভালোমত ফাঁসানো গিয়েছিলো। কিন্তু জনপ্রিয়তা তাকে ফিরিয়ে এনেছিলো।
কাজটা খুব একটা সহজ হল না আমার জন্য। রোমে একবার এক ইরানী নারীর রহস্যজনক মৃত্যুতে মাহাদীকে দায়ী করা হয়। আমার বদৌলতে সারা কলেজ জানে মাহাদী একটা
ওয়ারচাইল্ড । এটা গর্বের বিষয় নয় কারো জন্য।
৩।
-তুমি চাকরী ছেড়ে দিবে মাহাদী?সত্যি?
-জ্বি স্যার।
-তোমাকে কলেজে আমি এই শিক্ষা দিয়েছিলাম?
-কিন্তু স্যার আমি একটা ওয়ারচাইল্ড। আমার কি কোনো দাম আছে এই দেশে!
প্রিন্সিপাল স্যার এসে জড়িয়ে ধরলেন মাহাদীকে। তাদের কান্নাটা শুধু ওপরওয়ালাই দেখলেন।
৪।
আমি বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছি আর মাহাদীর চলে যাওয়া দেখছি। চোরের মত পালিয়ে যাচ্ছে। এই দুনিয়ার সুবিধাবাদী লোকেরা নিজেদের সুবিধা করার জন্য আমার মত লোকদের অনেক উপকার করে দিয়ে যায়। অপকার করে নিজের । শুধু মুলা ঝুলাতে পারলেই হয়। আমি বা আমার মত লোকেরা যতদিন বেচে থাকবে, মাহাদীরা ততদিন মার খাবে, এক্ষেত্রে সাহায্য করবে সুবিধাবাদী লোকগুলো। বাবা বলেছিলেন আমার নাকি সাপের মত চরিত্র । হা হা হা, ওটা আমার জন্য আশীর্বাদ ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




