somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ফকির বাড়ি দর্শন: খোলা চোখে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
ঘুম ভাঙল বড় ফুপুর ডাকে । “উঠ উঠ বেলা হইয়া গেছে ।“ আমি ভাবলাম নয়টা দশটা বাজে হয়ত । দরজা খুলে বাইরে গিয়ে দেখি ঘোর অন্ধকার । আমি বলি এত কুয়াশা পড়ছে?
দরজা বন্ধ করে ঘড়ির দিকে তাকিয়েই বোকা হয়ে গেলাম । ছয়টা বাজে । যাই হোক রেডি হলাম । ট্রাউজারের উপর প্যান্ট । গায়ে গেঞ্জি, তার উপর হুডি তার উপর জ্যাকেট পরেও হুহু করে কাপছি । ফুপি নির্বিকার ভঙ্গিতে বললেন,”আজ তেমন শীত পরে নাই । আমার গরম লাগতেছে ।“
এর প্রত্যুত্তরে আমার কিছু বলার ছিলো না । আমি হাটছি । ফুপি আগে আমি পিছনে । আমার কানে হেডফোন । আমি সিম্পল এলগরিদম নিয়ে ভাবছি । আমি গল্প কবিতা গান সবকিছুতেই এলগরিদম ইউজ করি । কাজটা সহজ হয় এতে । তারপরই ফকির বাড়ির কথা মনে পড়ল । বছর ১৫ আগে একবার দাদা নিয়ে গিয়েছিলো আমায় । এইরকম মাঘ মাসের শীত । তারমধ্যে আমার ১০৪ জ্বর । সেই জ্বরের মধ্যে হীমশীতল পানি দিয়ে গোছল করানো হয়েছিলো । সেই স্মৃতি মনে পড়ল হঠাৎ করে । একবার মনে হল ঘুরে যাই । এই সকালে গোছল করা তাও আবার এই ঠান্ডা বাসী পানি দিয়ে, অন্য কেউ পারলে আমি পারব না । কিন্তু ততক্ষনে পৌছে গেছি ।
২।
ফকির বাড়ির ভেতর বেশ কয়েকটা ঘর । একটা ঘরের বারান্দায় ফকিরের চেম্বার । চেম্বারে ঢুকতেই পেট কামড়ানো শুরু করল । না না জীন টিন বা আধ্যাত্মিক কিছু না । আগরবাতির গাঢ় গন্ধই এর কারণ । ফকির বলল দাড়াও ।
-জ্বি আছি ।
-সমস্যা কি?
-মানে? আমার কোনো সমস্যা নাই ।
-ও । কন্ডিশন কি শরীরের?
-ভালই । শুধু গ্যাস্ট্রিকের ব্যাথা ।
-হুম ।
তারপর পায়ের কাছে বসে দোয়া পড়া শুরু করল । আমি সম্পুর্ন ভাবে তৈরি । হিপটোনাইজ হবো না । হাতটাত উঠলে এই যাত্রায় রক্ষে নেই । ওমা । হাত আমার না উনার টাই পেট পর্যন্ত উঠল । দুইবার । আমি ভাবলাম যাক বেচে গেছি । হাত উঠে নাই । উনি বললেন জন্ডিস আছে । মাইটা জন্ডিস । ধরা পরব না চিকিৎসায় । আর কেউ বান দিছে । তখনই টের পেলাম হাত আমার না, উনারটাই উঠছে ।
এই সময় আরেক সেম রোগের রোগী আসল । তাকে ভেষজ ঔষুধ খাওয়ানো হল । মাথায় একটা ছোট্ট মালা । ওই মালা নাকি মাথা থেকে পা পর্যন্ত নামবে । তাও আবার একা একা । আর যে ঔষুধি খাওয়ানো হয়েছে তা পেটের ভিতরে থাকা জাদুকরী ঔষুধ বের করে আনার জন্য । তবে বেচারীর যে ভাবে বমি আর পাতলা পায়খানা শুরু হল তাতে সে তার অন্নপ্রাসনের ভাত বের হয়ে আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই । এতক্ষনে আমার কৌতুহলের দম ফুরালো । আমি এই ঔষুধ খাবো না । সে যে কোনো মুল্যেই হোক । অনেক চেষ্টার পর আগামী সপ্তাহ পর্যন্ত ঔষুধ খাওয়ানোকে মুলতুবী করানো গেলো । তবে আমি আর ফিরছি না এই খানে । যদি ফিরতেই হয় তবে সে কাহিনীও শোনাবো একদিন ।।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×