-ভাই আসসালামু আলাইকুম ।
-(আমি হেডফোন খুলে) কিছু বললেন ভাই?
-জ্বি ভাই বলি নাই বলব! সময় আছে?
-হ্যা হ্যা বলেন ।
-আপনি এখানেই থাকেন?
-এইত্তো পাশেই ।
-আচ্ছা । যেখানেই থাকেন তিরিশ তারিখ কিন্তু সিল আমাগো মার্কায় দিতে হইব । ভাইয়ে খুবই সৎ । উনি সবাইরে নিয়া কাজ করব । বিশেষ কইরা তরুনদের নিয়ে । খালি কইবেন ভাইরে মহল্লায় এই এই লাগব । নগদ হয়া যাইবো । পুরা থ্রিজি । কথা দেন ভোট আমাগোই দিবেন ?
-না ।
-(অবাক হয়ে) কেরে ভাই? কাউরে কথা দিছেন?
-নাতো!
-তাইলে কি ভাই ভাড়া থাকেন?
-(একটু রাগ করে) কিহ? না না । স্থানীয় ।
-(গলার স্বর নামিয়ে) তাইলে কি ভাই? ভোট দিবেননা কেরে?
-আমি ভোটার না তো ।
-(চরম হতাশ হয়ে) ধুরো ভাইজতা আগে কইবা না? যাইকগা । এই কাগজটি দিয়া দিও মাইনষ্যেরে । টাইমডাই লস । আব্বা আম্মারে কিন্তু এরেই দিতে বলবা । ভাই কিন্তু সেইই লোক ।
-(আরো ভরাট গলায়) না ।
-কেন উনারা ভোটার না?
-ভোটার কিন্তু পৌরসভার না ।
.
লোকটা আর কিছু না বলে মাথা নাড়তে নাড়তে সঙ্গী সাথী নিয়ে চলে গেল । আর আমিও আগামীকালই দাড়ি কাটার সিদ্ধান্ত নিলাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





