১.। কে?
ঠক ঠক ঠক...।
বাথরূমের দরজায় ধাক্কার শব্দে আৎকে উঠল সৌভিক । আজতো বাসায় কেউ নেই!
২.। এপিটাফ
সরে যাও আমার ওপর থেকে.....।
অবাক হয়ে গেল হারিয়ে যাওয়া বলটির খোজে আসা বালকটি । পরক্ষণেই তার চোখে পড়ল একটা ফলকে লেখা, "রূবি জামান, (১৯৪৫-১৯৬৪)
৩.। ছায়া
দৌড়ে পালাচ্ছে অতনু । পেছন পেছন দৌড়ে আসা গাঁইতি হাতে ছায়াটি ওর নয় । একটি মেয়ের ।
৪.। নবজাতক
তুরাগ তীরের বয়স্ক টোকাই রাজু মিয়া ময়লা ঘাটছেন । একটু নাড়তেই দেখতে পেলেন একটা অর্ধগলিত একটা ছোট্ট শিশু । তার দিকে তাকিয়ে হাসি মাখা আধো আধো বুলি তে বলল,"কোলে...."
৫.। রক্ত
কলমটা ছুড়ে দিল ভয়ার্ত অনিক । কালির বদলে ওটা থেকে রক্ত বের হচ্ছে ।
৬.। প্রতিবিম্ব
হাত থেকে ভয়ে কাপটা ফেলে দিলো সদ্য নিয়োগকৃত কাজের বুয়া । ড্রেসিং টেবিলের সামনে বসে থাকা মীরা ম্যাডামের কোনো চেহারা দেখা যাচ্ছে না আয়না তে ।
সায়ানাইড সাকিব
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




