somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্পে কম্পিত ও বিদ্যুতে বিদ্যুতায়িত বৈজ্ঞানিকদের মেলা

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমাদের জেলার বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান ছিলো । আমি গত পাঁচ বছরে টানা অংশগ্রহন করলেও এবার ছিলাম একজন বিজ্ঞানমনষ্ক দর্শক । তবে এবার বেশ কিছু মজাদার অভিজ্ঞতা হয়েছে। প্রায় ৪৩ টা স্টলের অর্ধেকই ফাঁকা ছিলো যদিও । তবুও বলব মেলাটা আগের চেয়ে উন্নত ।
মেলায় অনেক স্কুল কলেজই অংশ নিয়েছে । সবাই ভাল কিছু আনবে সেটা এই মফস্বলে আশা করা অনুচিত । আমি বরাবরই একজন উৎসাহদাতা । মেলায় কাউকে খারাপ মন্তব্য করি নি । যা বুঝাইছে বুঝে গেছি । এবার আসল কথায় আসি ।
নিজের শিক্ষাপ্রতিষ্ঠান, দেবেন্দ্র কলেজ । স্টলে ঢুকেই অবাক হওয়ার পালা । ছেলেদের কাউকেই চিনি না । অবশ্য ওরাও আমাকে চিনে না । ওদের মেইন প্রজেক্ট ছিলো, বিদ্যুত উৎপাদন । ও হ্যাঁ, শিরোনামটার কারনও এইটা । এইটি পার্সেন্ট প্রোজেক্টেরই লক্ষ্য ছিলো বিদ্যুত উৎপাদন । সেকেন্ডারী প্রজেক্টটা ছিলো কার্বনডাইঅক্সাইড ব্যাবহার করে কিভাবে পেট্রোল বোমা প্রতিরোধ করা যায় । ওরা আমাদের কে অত ডিটেল বুঝাইতে পারে নি । একটা মহাআঁতেল এসে আক্রমন করল ভুলভাল ধরার জন্য । আমি বিরক্ত হয়ে চলে আসলাম ।
পরবর্তি স্টল মহিলা কলেজের । ওখানে ঢোকা মোটামুটি অসম্ভব । সাদা পোশাকে ১৮+ বড় ভাইরা আলাদা উত্তেজনা অনুভব করে । তারা সিনিয়রিটির ক্রমে আগে । তাই তারাই সমযোজি বন্ধন সৃষ্টি করতে ওইখানে ঘোরাফেরা করছে । যাক কেমিস্ট্রি বাদ । ওরা বোধহয় কোনো মডেল এনেছে ।
এবার একটু ভাবসাব নিলাম । কারন এবার হাইস্কুলের ওইদিকে যাবো । সিনিয়র পারসন আমি বা আমরা । অনেকগুলা প্রজেক্ট আনছে । এবং সেগুলো বিদ্যুত দ্বারা বিদ্যুতায়িত এবং ভূমিকম্পে কম্পিত । এবং আবারো আংকেল হইলাম । দাড়ি থাকলেই কি আংকেল হয়? 
এবার গার্লস স্কুল । স্বাভাবিক ভাবেই স্টল লোকে লোকারণ্য । ছোট ভাই ব্রাদাররা লাইন মারার চেষ্টা করতেছে । কিন্তু প্রচেষ্টা বার বার ব্যার্থ হলেও তারা নতুন উদ্যমে সেখানে যায় । আমি জিজ্ঞেস করলাম কাহিনী শোনাও । শুরু করল । এবং আমি অতিমনোযোগ দিয়ে শুনলাম । কিন্তু তিন তিনটি প্রজেক্টের কাহিনীই সফল ভাবে বুঝতে অক্ষম হইলাম । অতপর কমেন্টিং এর পালা । আমি কমেন্ট করলাম । চলে আসছিলাম ।
হঠাৎ ডাক, “ভাইইয়া নামটা?”
আমি কোনো প্রজেক্টেই নিজের নামে সাইন করি নাই । যথাযত ভাবগাম্ভীর্য নিয়ে ঠান্ডা গলায় বললাম,”নাম দিয়ে কি হবে! নামে কি আসে যায়?”
ওপাশ থেকে উত্তর,”প্লিজ ভাইয়া”
অতপর তাহার চোখে চোখ রাখিয়া অটোগ্রাফ মাইরা দিলাম ।
স্টল থেকে বের হয়ে বুকের কোনে হালকা ব্যাথা অনুভূত হল । ইশশশ যদি সত্যিইই আমার অটোগ্রাফ দেয়ার ক্ষমতা থাকতো! 
.
হঠাৎ মায়ের আগমন,”দেখছছ? মাইনষের মেয়ারা কি বানাইছে? মেধা মেধা! এগুলারে কয় জুয়েল । দেখ দেখ ভাল ছাত্র ছাত্রী দের গা দিয়া কেমন বাত্তি জ্বলে ।“
আমি বললাম,”মা আমিওতো দুইবার তিনবার ফাস্ট হইলাম । তখন কি ভাল ছাত্ররা এগুলা করত না! “
.
মেলা ছেড়ে অনেকদূরে চলে আসলাম । পেছনে ফেলে আসলাম অনেকগুলো ক্রিয়েটিভ ব্রেণ । যাদের কেউ সার্টিফিকেটের খোঁজে, কেউবা সিলেবাসের যাঁতাকলে নিজেদের স্বত্তাকে হারাবে । তবে আজ কেনো যেন অন্য একটা অনুভূতি পেলাম । গতবারও এই মেলাতে ধূলোয় লুটোপুটি খেতাম । আর আজ……
সত্যিই বড় হয়ে যাচ্ছি বোধহয় ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×