somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন পরীমনি বনাম আমাদের মানসিকতা

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভুত এক জাতী আমরা, বিশ্বের প্রায় সকল দেশ সময়ের সাথে সাথে মেধা মনন, আচার আচরনে আরও উন্নত হয় হয় সভ্য। আর এক্ষেত্রে হয়তো একমাত্র ব্যতিক্রম আমরা বাঙালীরাই। অন্যায়ের কাছে মাথা নত না করার মানসিকতা থেকেই এই বাংলাদেশের জন্ম। শুধুমাত্র মাতৃভাষাকে ভালোবেসে জীবন দেয়ার ইতেহাস কেবল আমাদেরই আছে। কিন্তু সেই মানসিকতা যেন কালের আবর্তে ধীরে ধীরে কেমন ফিকে হয়ে যাচ্ছে।প্রায় সবক্ষেত্রেই এখন ভবিশ্যৎ উজ্জলের সহজ ও দ্রত মাধ্যম অন্যায় আর দূর্নীতির সাথে আপোস।আর এটা যেন প্রায় নিয়মই হয়ে গেছে যে, লঘুপাপে গুরুদন্ড এবং যারা অতিমাত্রার দূর্নীতিবাজ তাদের সাজা নিয়ে নানা ধরনের বাহানা। যেমন, যদি মসজিদে জুতা চোর ধরা পরে তাহলে, আমরা তাকে মারতে মারতে প্রায় মেরে ফেলতে চাই বা অনেক সময় মেরেও ফেলি কিন্তু, সরকারী বিভিন্ন প্রকল্প ও বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে লোন বা ওভার বা আন্ডার ইনভয়েসের নামে যারা টাকা পাচার করে দেশের চরম ক্ষতি করে তাদের নাম প্রকাশ করতেও আমরা মাঝে মধ্যেই বিব্রত ও দ্বিধাগ্রস্থ হই।দরিদ্র ক্ষুদ্রঋণ গ্রহীতার সামন্য কিস্তির টাকার জন্য তার ঘরের চাল খুলে নিয়ে আসি।কিন্তু ব্যাঙ্কের হাজার কোটি টাকা ঋণ আদায়ে ব্যার্থ হয়ে তা অবলোপন করতেও কুন্ঠা বোধ করি না। আমরা চালনি বা ছাঁকনি হলেও সুঁচকে তার পিছনে ছিদ্রের জন্য উপহাস, বিদ্রুপ বা দোষারোপ করতে বাদ দিই না। আমাদের এই হীন মনোভাব আরও প্রকট ভাবে প্রকাশ হলো পরীমনি কান্ডের পর। দেশে করোনা ও ডেঙ্গুতে প্রতিদিনই ১/২শতের উপরে মানুষ মারা যাচ্ছে, সেদিকে খেয়াল নেই সচেতন হওয়ার সকলে পড়ে আছি এক পরীমনির খবরের পিছনে। আমরা সবাই এমন ভাব করা শুরু করেছি, যেন আমাদের এই সমাজে তাঁর মতো চরম অপরাধী আর কেউ নেই। আর এমন অপরাধ এদেশে আর কেউ কখনও করেনি, আর আমরা সবাই যেন দুধে ধোয়া তুলশি পাতা মানে একেবারে চরম সাধু। সেজন্যই তাঁর অপরাধ প্রমানের আগেই আমরা তার শাস্তি দিয়ে ফেলছি, তাঁকে একঘরে করে ফেলছি। কিন্তু মফস্বলের স্বল্প শিক্ষিত মেধাবী একজন মানুষ কি করে এতসব অপরাধের সাথে জড়িত হলো, তাঁর এই সকল অপকর্মের হাতেখড়ি কাদের মাধ্যমে হলো, সে বিষয়ে আমাদের জানার তেমন আগ্রহ নেই। আমাদের আগ্রহ তাঁর কয়টা বাড়ি, কয়টা গাড়ী, কার সাথে কোথায় গেল,সেখানে কি করলো? ইত্যাদি বিষয়ে। পরীমনিকে নাকি গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মানুষের অভিযোগের ভিত্তিতে। কিন্তু সে সকল অভিযোগকারির পরিচয় এখনও অজানা। কারণ, পুলিশের উর্ধ্বতন কর্মকতার ভাষ্য মতে তাঁরা নিজেদের সম্মান ক্ষুণ্ণ হবার ভয়ে লিখিত অভিযোগ করেননি কারন তাতে ওনাদের নাম প্রকাশের শঙ্কা থাকে। এখন কথা হলো সম্মান কি শুধু অভিযোগকারীরই আছে, অভিযুক্তের নেই?? আমাদের সংবিধান তো বলে সবার জন্য সমান অধিকার তাহলে এখানে কি সমান অধিকার বজায় রইলো? এক্ষেত্রে কি তবে সংবিধান লঙ্ঘিত হলো না!! তাহলে, সংবিধান অবমাননা নিয়ে কেন কোন আলোচনা হলো না!!! কারণ, আমরা কখনই ঘটনার গভীরে বিশ্লেষন করতে পছন্দ করি না আমাদের সব আগ্রহ ও আনন্দ শুধু ঘটনার শুরুতেই। কয়েকদিন এ নিয়ে খুব হৈচৈ করি তারপর সব ভুলে যাই।আর বরাবরের মত নেপথ্যের আসল কারিগর বা মূল হোতারা থেকে যায় অজানাই।এজন্যই স্বেচ্ছাচারিতা ও উদাসীনতার জন্য ৫২টি তাজাপ্রাণ জীবন্ত পুড়িয়ে কয়লা করার পরও তাদের সহজেই জামিন হয় কিন্তু পরীমনির হয় না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পরীমনির জামিন হলে হয়তো অনেক তথাকথিত মানি লোকের মানহানী হবার প্রবল সম্ভাবনা আছে, তাই তার জামিন হতে এই বিলম্ব। পরীমনি যে অপরাধ করেছে তার প্রকৃত ও সুষ্ঠ তদন্ত হোক। তারঁ অপরাধের মাত্রা অনুযায়ী তাঁর শাস্তি হোক, আর তাঁর এই অবনতি বা এই ঘটনার জন্য যারা প্রকৃত দোষী তাদের যথাপোযুক্ত শাস্তি হোক। এবং দেশে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না হোক এটাই কামনা।

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২১ রাত ১:১৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×