somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা ও আমাদের স্বভাব সুলভ উপযুক্ত জাতীয় ফল কাঠাল :``>> /:) B:-)

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুজতে পা্রছিনা দেশটা কি হিরক রাজার দেশ হয়ে যাচ্ছে নাকি ধীরে ধীরে?? এক সময়ের বীরের জাতী এত দ্রুত কি করে অসভ্য, বর্বর, হিংস্র, বিবেক ও মনুষত্বহীন হয়ে যাচ্ছে?? নিজের বা নিজের গোষ্ঠি বা দলের স্বার্থ ছাড়া কেন অন্য কিছু বোঝেনা? এতদিন ভাবতাম কাঁঠাল কেন আমাদের জাতীয় ফল? তরমুজ জাতীয় ফল হওয়া উচিৎ, কারণ এর উপরে সবুজ কিন্তু ভিতরে লাল।কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পর বিষয়টা আমার মত মূর্খের কাছে পরিষ্কার হলো।কাঁঠাল যেমন বাইরে থেকে একটি পুরো বা আস্ত বা গোটা একটা ফল মনে হলেও ভাঙার পর প্রত্যেকটি আলাদা আঁটি বা বীজ সম্বলিত রোয়া পাওয়া যায়, আবার খাওয়ার প্রক্রিয়াতেও তেল অত্যাবশ্যক ঠিক তেমনি দেশের সাধারন জনগনকে দেখতে এক মনে হলেও আদতে আমার সবাই ঐক্যহীন, কেবল নিজ স্বার্থ বোঝে এমনই স্বতন্ত্র মানুষ। আর যেকোন কাজ সুষ্ঠ ও দ্রুত করতে চাইলে তেল মানে ঘুষ বা চামচামীঅতিব দরকারী বস্তু। এদেশে চোর, ডাকাত, মজুদদার, ব্যবসায়ী, ড্রাইভার, হেলপার, অন্যান্য সকল পেশাদারদের জোট আছে, শুধু সাধারন মানুষ আমরা যারা তাদের কোন ঐক্য নেই।কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর নলখাগড়ার প্রাণ যায়। না হলে গত দু’দিন আগে নিউ মার্কেট এলাকাতে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে যে অনাকাঙ্খীত ঘটনা ঘটে গেল, এদের মধ্যে যদি কোন্ একদলের সাধারন বিবেকবুদ্ধি থাকতো তাহলে তা আর এতদুর গড়াতো না।আর হলো দু’দলের মধ্যে সংঘর্ষ কিন্তু প্রাণ গেল নলখাগড়ার মতো নিরীহ একজনের।আর এখন দুইদিন হয়ে গেলেও কোন পক্ষই দায় নিচ্ছে না, অথবা এই হত্যাকান্ডের বিচার চেয়ে প্রতিবাদ অথবা মানব বন্ধন করছে না।কারণ, সে না ব্যাবসায়ী ছিল আর না সে ছিল শিক্ষার্থী..। সে ছিল আপনার আমার মত নিতান্তই সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। সেজন্য এবার আর কোন পক্ষই আমাদের দলের মানুষ অপর পক্ষ হত্যা করেছে এটা নিয়ে বিশাল আন্দোলন করছে না। কারণ এতো কোন পক্ষেরই লাভ নেই, তারা তো আর প্রচার পাবে না, না টিভিতে না সংবাদপত্রে। আর না পারবে ক্ষতিপুরণ আদায়ের নামে আন্দোলনের পর সেখান থেকে অনৈতিক সুবিধা নিতে। আর এখন চলছে তৃতীয় পক্ষকে দোষারোপ বরাবরের মতো। আরে ভাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহা ধুমধামে পালন করতে পারি, কিন্তু এখনও সভ্য হতে পারলাম না তাহলে আর কতদিন লাগবে আমাদের মানুষ হতে? সাত কোটি সন্তান আজ সতেরো নয় আটারো কোটি হয়ে গেল তবু সেই অসভ্যই রয়ে গেল, এখনও মানুষ হলো না, এর চেয়ে বড় আক্ষেপ আর কি হতে পারে? এভাবে যে কোন বিষয়েই যদি দায় এড়াতে ও দলাদলী করতে থাকি, তাহলে আর বেশী দিন দেরী করতে হবে না, যখন নিজের পরিবারের জানাজাতে শুধু নিজেরাই থাকবো, আর অন্যের প্রিয়জন মারা গেলেও তাকে সান্তনা দেবার মত লোকও পাওয়া যাবেনা। এবং ভয়ঙ্কর দিন যেন আল্লাহ তা আলা না দেখায় আমাদের। সেজন্য দলাদলী বাদ দিয়ে আমরা যেন প্রকৃত মানবিক হতে পরি সে বিষয়ে মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে জ্ঞান দান করুন…। /:) :( :((

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×