somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদিওবা দুঃখিত, কিন্তু লজ্জিত নই,বরং গর্বিত... B-)

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২ নভেম্বর বাংলাদেশ T20 বিশ্বকাপে বিতর্কিত ভাবে ভারতের কাছে ৫ রানে হেরেছে। সেটা নিয়ে এখনও বিতর্ক চলছেই, তার একমাত্র কারণ হলো, খেলা সুষ্ঠভাবে পরিচালনার দায়ীত্ব যাদের উপর, সেই আম্পায়ারদের বিভ্রান্তিমুলক বা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। কিন্তু এই ঘটনা নতুন নয়... এর আগেও ২০১৫ সালের বিশ্বকাপে ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলাটিও ছিল আম্পায়ারদের পক্ষপাত দুষ্ট। এখন আশঙ্কা করছি যে, হয়তো আগামীতে যে কোন ধরনের বিশ্বকাপে ভারতের সাথে বাংলাদেশের খেলা হলে সেটিও আম্পায়ারদের পক্ষপাত দুষ্টই হবে। কিন্তু এতে আমি যতটা না দুঃখিত বা আশাহত, তার থেকে বেশী আনন্দিত বা গর্বিত। কারণ, বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে ভাল পর্যয়ের খেলা শুরু করার আগে থেকেই ভারত ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন, আর ভারতের চেয়ে আমাদের দেশের বয়স ২৫ বছর কম, আর আয়তনে আমরা ভারত থেকে প্রায় ২২গুণ ছোট। তার মানে আমাদের ২২টা বাংলাদেশ মিলিয়ে একটা ভারত। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা সারা দেশের সেরা খেলোয়ারদের মানে, পুরো ভারতবর্ষের সেরা খেলোয়ারদের নিয়ে তাদের জাতীয় দল গঠন করে। তার মানে আমরা যখন ভারতের সাথে খেলি, তখন আমরা আমাদের সমান ২২টা দেশের সেরা খেলোয়ারদের সাথেই খেলি, এবং মাঝে মধ্যে জিতেও যাই। আজ আমাদের গ্রুপ পর্বের শেষ খেলা পাকিস্তানের সাথে। পাকিস্তান আমাদের থেকে আয়তনে ৫ গুন বড় এবং তারাও ভারতের মতো আমাদের চেয়ে ২৫ বছরের বড়, ওরাও আমাদের আন্তর্জাতিক ভাবে ভাল পর্যয়ের খেলা শুরু করার আগে থেকেই ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন... খেলায় হারজিত থাকবেই, কিন্তু যখন সেটা আম্পায়ারদের পক্ষপাত দুষ্ট হয় তখন সেটা মেনে নেয়া যায় না। আর কেউ পক্ষপাত মুলক আচরন তখনই করে, যখন তার এরজন্য অনৈতিকপ্রাপ্তির (মুলত অর্থ) সুযোগ থাকে। আর কে না জানে এই প্রচলিত প্রবাদটা “MONEY IS SECOND GOD.” বর্তমানে প্রযুক্তির যুগে অনলাইনে একটু খুঁজলেই সব তথ্য পাওয়া যায়। তাই, আই.পি. এল বা বিশ্বকাপে আম্পায়ারদের খেলা প্রতি সম্মানী কত সেটা জানা কঠিন কিছু নয়। আর সে অনুসারে, T20 বিশ্বকাপে প্রতিটি খেলা পরিচালনার জন্য একজন এলিট প্যানেল আম্পায়ার পান ১৫০০ ডলার, আর ”আই.পি. এল” এর প্রতিটি খেলা পরিচালনার জন্য একজন এলিট প্যানেল আম্পায়ার পান ২৪০০ ডলার। তাহলে পক্ষপাতের বিষয়টা কেন হয়, সেটা মনে হয় আর কাউকে বোঝাবার দরকার নেই। T20 তে যে আমরা ভাল খেলি না, সেটা কেউই অস্বীকার করেনা, তারপরও যে খেলাগুলোতে আমাদের আমাদের জয়ী হবার সম্ভাবনা থাকে সেগুলোতে এমন অনাঙ্কাখিত ঘটনা সত্যিই মেনে নেয়া যায় না। পরিশেষে একটাই কথা, দেশ আমাদের, ক্রিকেট দলটাও আমাদের, হারলেও বাংলাদেশ , জিতলেও বাংলাদেশ। কিন্তু পরাজয়টা অসহায় আত্নসমর্পন না হয়ে, হোক সম্মানের। যাতে হারার পরও মনে হয় হেরেছি, কিন্তু লড়াই করে...। সবসময় বাংলাদেশ দলের জন্য শুভ কামনা.. Good Luck Bangladesh. B-))

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×