গাইডরা কোমরে দড়ি বেধে নিয়ে চলছে! উপরে যান, নীচে যান একই তরীকায় ! আগে আগে যাচ্ছে কুলির দল, তাবু -চুলা, দড়ি ডেকচি সব নিয়ে । ঘাটিতে ঘাটিতে, পথে ঘাটে দম নেবার জন্য অক্সিজেন সিলিন্ডার, দিনের পর দিন আই সি ইউ তে বন্দী থাকা মূমূর্ষ রোগীর মত নল লাগিয়ে অক্সিজেন টানা !
টানতে টানতে সামিট পুষের আগেই বরাদ্দের বোতল ফুরিয়া ফেলা ! কি অভিনব মাউন্টেনিয়ারিং !
স্পন্সরদের কোটি কোটি টাকা আর মিডিয়া সিন্ডিকেটের কব্জায় বাংলার " বিশ্ব জয়" , জয় বাংলা!
সব কিছু সামলে পর্বতের পাদেদেশ যেতে যেতে আর এক্লেমেটাইজেশনের ওয়াক্ত থাকেনা, আর তার কাফফারা জীবনের বিনময়ে !
কিছু ফটোশপের ছবি, দামী দামী সার্টিফিকেট, আর প্যাচ লেগে গেলে আদালতে মোকাদ্দামা! টিভি চ্যানেলের নতুন বানিজ্য টক মিষ্টি শো !
মাঝে মাঝে মনে হয় কি যেন একটা বিষয়ে আমরা যেনো চ্যাম্পিয়ান ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



