১.
আমি যে কোথায়ও নেই তোমার
জানার পরও অপেক্ষায় থাকি।
- কি অদ্ভুত অপেক্ষা আমার!
২.
শীতের রাতের মতো সারারাত
আমার চেতনা জুড়ে থাকো তুমি,
কুয়াশা হয়ে- হায় কুয়াশা!
৩.
দিনের সাথে সাথে কুয়াশা কাটে
তবু আমার বিভ্রম কাটে না।
-হায়, সর্বনাশী বিভ্রম!
৪.
তোমার কথা মনে হতেই
একটা চাপ, ব্যথা অনুভব করি
-বুকে, কী বলে একে?
৫.
কী সুখ পাও কষ্ট দিয়ে?
-এ সুখের কী নাম?
তবে সুখী হও, আমি কষ্টের পাথর হবো।
৬.
দু-চোখ প্লাবনে ভাসে আমার
সময়ে অসময়ে, ঋতু মানে না
-কী দিয়ে বাঁধ দিই বলোতো?
১ লা জানুয়ারী ২০১৩। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




