বাসা থেকে বের হলাম বইমেলায় যাবো বলে। দোয়েল চত্ত্বরের রোডে ঢুকতেই একটু খটকা লাগলো, সবাই কেমন জানি সারিবদ্ধ হয়ে রাস্তার দুইধারে দাঁড়িয়ে আছে। যেন প্রিয়ো নেতার জন্য অপেক্ষা করছেন। আর পুলিশ, র্যাব পর্যাপ্তের চেয়ে কয়েক গুন বেশি। রিক্সা দোয়েল পর্যন্ত পৌছে গেলো কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে। ঢুকতে পারছেনা। পুলিশের ব্যারিকেড দিয়ে রেখেছে। বুঝতে পারলাম, মাননীয় প্রধানমন্ত্রী এখন অবধি মেলাতেই আছেন। তিনি যাবেন, তারপর সবাই ঢুকতে পারবে। ঘড়িতে ৫.০০টা বাজে। প্রায় ১৫-২০ মিনিট পর আমরা বইমেলার প্রাঙ্গনের দিকে রওনা দিতে পারলাম।
- এটা কোনো মিছিল নয়, বইমেলায় যাচ্ছে মানুষ।
এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত হুমায়ূন আহমেদকে।
- হুমায়ূন আহমেদ।
ঢোকার মুহূর্তেই বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠলো। প্রিয়ো হুমায়ূন আহমেদ আর নেই। তিনি এখন কেবল স্মৃতি। ফের মনে পড়ে গেল, ইমদাদুল হক মিলনের কথা। তিনি ছিলেন আমাদের মেলা কাত করা লেখক। প্রতি বইমেলা কেবল হুমায়ূন আহমেদের দিকে ঝুঁকে পড়ত। যার বই পাঁচ দশ নয়, পঞ্চাশ হাজার কপি ও বিক্রী হয়েছে এক বইমেলায়।
মেলায় ঢুকতেই বুঝতে পারলাম টিভি চ্যানেল গুলো লাইভ টেলিকাস্ট করছে। এখন যতগুলো টিভি চ্যানেল, তাতে মেলায় মানুষ না হলেও সব সময় জমজমাট থাকবে। চ্যানেল আইতো একটা স্টলই নিয়ে বসে আছে।
স্বাধীনভাবে হাটার উপায় নেই। 'ভাই সামনে দিয়ে যাবেন না', মুখ তুলে তাকাতেই বুঝতে পারলাম ভিডিও চলছে কোনো চ্যানেল থেকে।
একটু এগিয়েই দেখি ভাষা সৈনিকদের চত্ত্বর।
এর পাশেই রয়েছে সরাসরি বইমেলা।
এর পাশেই চ্যানেল আইয়ের ব্যানারে (ছাতার নীচে, যে ছাতা তিনি নিজেই ধরে রয়েছেন) এক বংশীবাদকে দেখা গেল।
আসুন দেখা যাক, কিছু দৃষ্টি নন্দন বইয়ের স্টল। দৃষ্টি নন্দন বইয়ের দোকান খুব একটা চোখে পড়ল না। যে কটা ভালো লাগলো দিয়ে দিলাম।
অন্য প্রকাশের স্টলটি ছবি তোলার সময় বন্ধ ছিলো। তাদের স্টলের উপর হুমায়ূন আহমেদ কে স্মরণ করে এই পোস্টারটি সত্যি মন ছুঁয়ে গেল।
এইবারের বইমেলায় একটা ব্যাপার সুন্দর লাগলো। বেশ কয়েকটা চত্ত্বর করা হয়েছে। আসুন দেখা যাক।
এবার অল্প কিছু কথা বলে নেই। প্রথম দিনে বইমেলায় এসে যা দেখলাম-
১. বইমেলার বাইরে রাস্তায় কোনো বইয়ের স্টল নেই।
২. ভেতরে কেবল খাওয়ার ক্যান্টিন একটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত।
৩. অন্যবারের তুলনায় এবারের বইমেলায় ফুল বেশি চোখে পড়ল। ফুলের সমারোহ কার না ভালো লাগে।
৪. প্রতিবারের মতো উন্মাদের স্টল নেই, তবে বসুন্ধরার স্টল আছে।
৫. প্রথম দিন এসে দেখা গেলো অনেক স্টল এখনো বানানো শেষ হয়নি।
৬. অনেক দোকানের ঝাপি খোলা হয়নি।
৭. প্রতি বছরের মতো এবার ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনীর স্টল নেই। (গতবার এই ফাউন্ডশনের ব্যানারে লেখা ছিলো- বঙ্গবন্ধু কর্তৃক প্রতিষ্ঠিত।)
আর বই দেখতে দেখতে কিনেও ফেললাম তিনটা বই। গত বছর আমার লেখা 'নীল আগুন' কবিতার বইটা শুভ্র প্রকাশনীতে পাওয়া যাওয়ার কথা। এ বছর কিছু বের হলো না। তবে সামনে বছর ইচ্ছা রইলো, একটা বই সম্পাদনা করার।
আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আর বেশি বেশি বইমেলায় আসুন, ঘুরুন, দেখুন আর মনের মতো বইটি কিনুন। বই কিনলে প্রকশকেরা বই ছাপাতে কার্পণ্য করবেন না। নয়তো, আমরা ভালো লেখকদের ভালো বই আর বেশি পাবো না। প্রয়াত হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন এর মতো জনপ্রিয়ো লেখকরা ছিলেন বা আছেন দেখেই প্রকাশনী অনেক গবেষণা ধর্মী বই ছাপাতে সাহস করে। আমাদের ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমার তো প্রতি মাসে বেতনের পর একটা বই না কিনলে ভালোই লাগেনা। সে যত কমটাকা বা বেশি টাকার ই হোক। আসুন আমরাও বই পড়ার অভ্যাস গড়ে তুলি। প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখি, সুরক্ষিত করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



