![]()
এ বছর খুব ঝড় হবে, দেখো-
আমার বুকে যে ঝড় তুলে তুমি চলে গেছো
তা জানবেনা সে কি হয়?
এ বছর খুব বৃষ্টি হবে, হতেই হবে
অনন্তঃ একদিন প্রচন্ড বৃষ্টি হবে
ডুবে যাবে এ শহর
যেখানে রাখবে পা, সেখানেই আমার কান্না।
এ বছর প্রচন্ড বজ্রপাত হবে
আমার পাজরের নিচে
যে বজ্র বাজে অহর্নিশি
তা তুমি শুনবেনা, সে কি হয়!
এ বছর বন্যা হবে না, খরা হবে না
কেবল
বজ্রপাতসহ প্রচুর ঝড়-বৃষ্টি হবে।
১৭.০৫.২০১৩
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৩ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


