কক্সবাজারে চালু হলো দেশের প্রথম পর্যটন পুলিশের কার্যক্রম। আজ পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ এ কার্যক্রম উদ্বোধন করেন।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও দুর্যোগে জানমালের রক্ষায় কাজ করবে। এ কার্যক্রমের মাধ্যমে পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
আপাতত কক্সবাজারের লাবণী পয়েন্ট, ইনানি, হিমছড়ি, মহেশখালী-সহ ৬টি পয়েন্টে পর্যটন পুলিশের ক্যাম্প বসানো হয়েছে।
পরে সেন্টমার্টিনেও ক্যাম্প স্থাপন করা হবে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে একজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ৮২ জন সদস্য নিয়ে পর্যটন পুলিশের যাত্রা শুরু হচ্ছে।
আপাতত কক্সবাজারে চালু হলেও. পরে কুয়াকাটা-সহ দেশের অন্যান্য পর্যটন এলাকাগুলোতেও পর্যটন পুলিশ মোতায়েন করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

