সংসদীয় কার্যক্রম কি বিচার বিভাগের কাছে দায়ি? যেকোনো দূর্নীতি ঘটনা, আদেশ নির্দেশের বিরুদ্ধে মানুষের আশ্রয়স্থল বিচারবিভাগ। কিন্তু এই তালিকায় কি সংসদও আছে?
সংসদের যেকোনো সিদ্ধান্তের বিষয়ে কি সংসদে কথা না বলে আদালতের দ্বারস্থ হবেন সংসদ সদস্য?
এই প্রশ্নটি আমার মনে আসার কারণ....
দুর্নীতির অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন, কমিটির কার্যক্রম এবং এর সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার। রিট আবেদনে জমিরউদ্দিনের দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটির প্রতিবেদন ও এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
আজ রোববার ওই আবেদন করা হয়।
গত ৫ জুলাই ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় কমিটি অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে জমিরউদ্দিনের সংসদ সদস্য পদ বাতিল ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
রিট আবেদনে জাতীয় সংসদের স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, উপ-সচিব ও ফজলে রাব্বীসহ সংসদীয় কমিটির ১১ সদস্যকে বিবাদী করা হয়েছে।
সাংসদদের দাবির মুখে গত ২২ মার্চ স্পিকার আব্দুল হামিদ ওই সংসদীয় কমিটি গঠন করেন। কমিটি আত্মপক্ষ সমর্থনের জন্য জমিরউদ্দিনকে ডাকলেও তিনি যাননি।
এ কমিটি গঠন সংসদীয় কার্যপ্রণালীর বিধি অনুযায়ী করা হয়নি বলে রিট আবেদনে দাবি করা হয়েছে।
আবেদনে এ কমিটি গঠন, কমিটির কার্যক্রম ও এর প্রতিবেদন ও সুপারিশ অবৈধ ঘোষণারও দাবি জানানো হয়।
জমিরউদ্দিনের অভিযোগ, তাকে হয়রানির জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংসদীয় কমিটি গঠন করা হয়।
আপনাদের কি মনে হয় বন্ধুরা????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

