চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের আরেকটি সাফল্য
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিশুদের খাদ্যনালী ও পাকস্থলির সমস্যার অপারেশনের জন্য আর বিদেশে যাওয়ার দরকার নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মিল্টন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান : গত ৭ই জুলাই এ হাসপাতালেই দেশে প্রথমবারের মতো একটি শিশুর দেহে এ ধরনের সফল অপারেশন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিকুল হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি চিকিৎসক দল শিশুটির বুক ও পিঠে অস্ত্রপচার করে পাকস্থলির সঙ্গে খাদ্যনালীর স্বাভাবিক সংযোগ স্থাপনে সফল হন।
আবদুল্লাহ আল বাকি নামের ওই শিশুটি অপরিণত খাদ্যনালি নিয়ে জন্ম নেয়। ২ বছর বয়স পর্যন্ত শিশুটিকে নলের সাহায্যে খাবার খেতে হতো।
অপারেশনের পর সে এখন সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে হাজারো সমালোচনা থাকলেও তাদের মেধা ও যোগ্যতার যে কমতি নেই সেটা আবারো প্রমাণ হলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন