দুই বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়ার প্রায়োগিক ভুলের পুরো দায়ভার নিজের কাঁধে নিলেন আইন সচিব
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুই বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়ায় যে প্রায়োগিক ভুল হয়েছিলো, তার পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আইনসচিব হাবিবুল আউয়াল।
আজ বিকেলে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন : আজ কমিটির বৈঠকে উপস্থিত হয়ে আইনসচিব স্বীকার করেছেন যে, সরকার গত ৩০ জুলাই জনপ্রশাসনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছিলো, তা ছিলো প্রায়োগিক ভুল। আর এই ভুলের সমস্ত দায় আইনসচিব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন : আইনসচিবের বক্তব্যে তারা সন্তুষ্ট হয়েছেন এবং নিজের ভুল স্বীকার করার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে না।
এদিকে আইনসচিব সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নেয়ায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে আর ডাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। কমিটি এর আগে বলেছিলো : ওই দুজন বিচারকে অবসরে পাঠানোর সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন এইচ টি ইমাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন