দেশে প্রতিদিন গড়ে ৯ জন করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হচ্ছে:ঈদ ও পূজোর ছুটিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৯ জন করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হচ্ছে। রোববার পর্যন্ত দেশে সোয়াইন ফ্লু শনাক্ত রোগীর সংখ্যা ৩৭২। এর মধ্যে গত এক সপ্তাহেই যোগ হয়েছে নতুন ৬১ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৩ জন।
প্রথম দিকে শহর এলাকায় এর সংক্রমণ বেশি থাকলেও, এখন তা ছড়িয়ে পড়ছে গ্রামেও।
আজ সরকারের রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র-IEDCR এ তথ্য জানায়। আসন্ন ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখো মানুষের মধ্যে সোয়াইন ফ্লুর সংক্রমণ ঠেকাতে বাস-ট্রেন ও লঞ্চ টার্মিনালে বিশেষ জনসচেতনতা কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও তার জানিয়েছে।
দেশের ১৩টি সোয়াইন ফ্লু নজরদারি কেন্দ্র ও বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যে : শহর এলাকায় আক্রান্ত হওয়ার হার কমে এলেও, গ্রামাঞ্চলে গুচ্ছ গুচ্ছ আকারে সংক্রমণ বাড়ছে।
ঈদ ও পূজোর ছুটিতে তাই সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন IEDCR-এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম মুস্তাক হোসেন।
তিনি জানান : সচেতনতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তর জনবহুল এলাকায় ব্যানার ও লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। সোয়াইন ফ্লু ঝুঁকি আগামী গ্রীষ্ম পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ড. মুস্তাক হোসেন আশঙ্কা প্রকাশ করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু মহামারী সতর্কতা তুলে নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশেও এ সতর্কতা বহাল থাকবে। ব্যাপক সংক্রমণ রোধে সবার সচেতনতার ওপরই জোর দেন বিশেষজ্ঞরা।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।