তারেক রহমানের একটি মামলা প্রত্যাহারের সুপারিশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায়- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজ সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ৮ম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান : আজকের বৈঠকে ৬৯৩টি মামলা উপস্থাপিত হলেও, প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে ২৯৭টি মামলার জন্য। এর মধ্যে ২৭টি মামলা হচ্ছে দুনীতি দমন কমিশনের দায়ের করা এবং বাকি ২৭০টি মামলা প্রচলিত দণ্ডবিধির।
আইন প্রতিমন্ত্রী জানান : তারেক রহমানের যে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তা আমিন কনসট্রাকশনের দায়ের করা ৫ কোটি টাকার চাঁদাবাজির মামলা। এজাহারে তারেক রহমানের নাম না থাকলেও, মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিন আল মামুনের ১৬৪ ধারার জবানবন্দির ভিত্তিতে- তারেক রহমানকে এ মামলায় জড়ানো হয়।
আজ যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে : জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ১টি, চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরীর ২টি এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন মায়া, হাজি সেলিম, সাঈদ খোকন এবং প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের ১টি করে মামলা।
এটি বিরোধী দলের ২য় মামলা যেটা প্রত্যাহারের সুপারিশ করা হলো। এর আগে করা হয়েছিল মওদুদ আহমেদের। সেটি ছিল মদ রাখার মামলা
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।