অনেক দিন পর বাড়িওয়ালাকে বাঁশ দিলাম। দশ বছরের বাঁশ সুদে আসলে শোধ দিলাম।
বলা বাহুল্য যে আমি এই বাসাতে ছাত্র জীবন থেকে থাকি।
ছাত্র জীবন পার করেছি , চাকরী করছি তাও এখানেই থাকছি । আসলে এলাকাটা কেমন করে যেন ভাল লেগে গেছে। অন্য জায়গাতেও গেছি কিন্তু ভাল লাগে নাই।
বাড়িওয়ালা আমার কাছ থেকে অনেক জরিমানা নিয়েছে ,
যেমন , সকাল বেলা দেখি পানি নাই , তো পানি বন্ধ না করে বাহিরে চলে গেছি , এসে দেখি আমার রুম থেকে পানি বের হয়ে একে বারে সিঁড়ি বেয়ে নীচ পর্যন্ত ভেসে গেছে । আমিও দরজা খুললাম আর বাড়িওয়াও এসে হাজির , বাবাজী জরিমানা দাও , মুড়ি খাবো । যদিও সেটা ছিল হাঁসি তামাশার মত তবু সেদিন থেকে আমার মনে মনে পরিকল্পনা ছিল একদিন আমি দেখে নিব।
ভেবেছিলাম তার একমাত্র মেয়েকে পটিয়ে শোধ নিব । তার মেয়েটাও আমাকে খুব ভালবাসত , তাদের বাসাতে আমার অবাধ আসা-যাওয়া ছিল। কোন পিঠা বানালে আমি তার ভাগ পেতাম। বাড়িওয়ালাও আমাকে খুব ভাল জানতো । দুঃখের কথা কি বলবো মেয়েটি ছিল আমার থেকে ১০ বছরের বড় আর আমাকে ছোট ভাই বলে ডাকতো । আর কয়েক বছর আগে এক গাঁজা খোরের সাথে তার বিয়ে হয়েছে।
যাই হোক , এখন চাকুরী করি , বাসাতে সারাদিন থাকিনা , বন্ধুদের সাথে আড্ডা মেরে ফিরতে অনেক রাত হয়ে যায় । কিন্তু প্রতিমাসে বিদ্যুৎ বিল বাড়ে আর বাড়ে । অনেক বলেও কাজ হয় নাই।
কিছু দিন আগে নতুন একটা ব্যাংক একাউন্ট খুলতে বিদ্যুৎ বিলের কাগজ প্রয়োজন হোল । বিলের নিচে লেখা "....pay the bill through internet" । দেখেই আমি তাদের ওয়েব সাইডে ডুকে দেখলাম আমার এক বছরের বিল দেখা যায় । যে বিল সেখানে দেয়া আছে তার থেকে আমার কাছথেকে প্রায় দিগুণ মতো বিল নিয়েছে। আমি তাকে ধরলাম এবং বললাম তার এই অপকর্মের জন্য তার বিরুদ্ধে মামলা করব । কারন আমার হাতে সব প্রমান আছে । তারপর সে আমাকে জরিমানা সহ টাকা ফেরত দিল , মাপ চাইলো এবং আমার কাছে ওয়াদা করল যে আগামী দুই বছর আমার ভাড়া আর বারাবে না।
যে কেউ তার বিল দেখতে চাইলে লগিন করুন https://www.desco.org.bd/ebill/login.php
আপনাকে শুধু Account No. জেনে নিতে হবে। Account No. টি বিলের কাগজের ডান পাশে উপরের দিকে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



