somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের ক্ষমতা এবং যুদ্ধাপরাধ বিচার নিয়ে আমার কিছু কথা

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়ত এবং জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের নানান জায়গায় হামলা চারদিক থেকে শুনা যায়। গতকাল দেখলাম, রামপুরায় জামাতের হামলা। আজ আবার দেখলাম রাজশাহীতে পুলিশের উপর শিবিরের হামলা। চারদিক থেকে এত হামলা, জামাত সারা দেশে তান্ডব দেখাতে চায়। তার প্রমান সরুপ তারা কিছু দেখাচ্ছে বলে মনে হয়। জামাযাত ভিত্তিক কিছু মিডিয়া নানান ভাবে মানুষকে ভিব্রান্তিমূলক নানা তথ্য প্রচার করছে। তাদেরকে বলতে শুনি, জামায়েত নেতা যুদ্ধাপরাধিদের বিচার হলে সারা দেশে গৃহযুদ্ধ শুরু হবে। ইদানীং প্রায়ই মানুষকেও বলতে শুনি, জামায়েতের নেতাদের উপর হামলা ঞলে সারাদেশে তান্ডব সৃষ্টি করবে জামায়াত।
এত ঘটনা শুনার পর দেখার পর জানতে ইচ্ছে করে এসব হামলার উ্যসটা কি। জামায়েতর কি আসলেই এত শক্তি আছে যে তারা একটা দেশ অচল করে দিবে। দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। বুঝতে পারছিনা জামায়তের ভয়ে আমরা কি ভিত হয়ে যাচ্ছি নাকি জামাত আমাদের ভীত বানানোর চেষ্ঠা করছে ।
আমি সব সময় বলি যারা শিবির বা জামাত করে তাদের সবাই এক না। তারা সবাই খারাপও না। তারা আমাদের বন্ধুবান্ধব, আমাদের ভাই। অনেকে আছে তারা না জেনে শিবির করে। না বুঝে আমি নিজও এক সময় শিবির করতাম>। আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আমি জামাযতের ভন্ডামী সব দেখেছি। তারা সব ভদ্রতার আড়ালে ভন্ড। তারা কেন ভন্ড বা তাদের মাঝে যে ইসলাম নেই তার সে সব যুক্তি আজ আর দিব না।
দয়াল নবী বলেন, শেষ জামানায় কিছু আলেম থাকবে যাদের কন্ঠ হবে সুমধুর, কিন্তু তাদের ইমান থাকবে না। যারা কোরানের তাফসির করেন তাদের চোখে মুখে নুরের সৃষ্টি হয়। অথচ জামাতের আলেমদের চেহারা দেখেন, দিনদিন সাইদির চোখ ভিতরের দিকে যাচ্ছে।
কিছুদিন আগে সাইদির সেক্র স্কেণ্ডালও আমরা দেখলাম। আমাদের অনেকে হয়তো বিশ্বাস করবে না। এক্ষেত্র শুধু একটা কথা বলি প্রিয়ার চোখে প্রিয় সব সময় অদ্বিতীয়। যারা সাইদিকে ভালবাসে তারা বিশ্বাস করতে কষ্ঠ হবে। কিন্তু আমাদের সত্য জানার মানষিকতা থাকা দরকার। আমাাদের এলাকায় প্রতি বছর জনাব সাইদি মাহফিল করতেন। আমি নিজও গিয়েছি। প্রতি বছর দেখতাম তিনি হিন্দুকে মুসলমান করতরছেন। অথচ একজনকেও আজও দেখলাম না যে সাইদির কাছে গিয়ে মুসলমান হয়েছেন। এরা সব ভন্ডামী করে। এরা শিবিরের কিছু কর্মীদের হিন্দু সাজিয়ে মুসলমান করান। এটাই পিছনের সত্য।

যুদ্ধাপরাধ নিয়ে আমরা অনেক কথা শুনি. অনেকে বলেন এটা এত পরে কেন? কেন ৪১ বছর পার হয়ে গেল? এ প্রশ্ন আমারও। তবে এটা বুঝি, বিচার যে কোন সময় হতে পারে। ২য় বিশ্বযু্দ্ধের বিচার এখনো হচ্ছে।
বর্তমান সময়ে এখনো নিয়মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের পাওয়া মাত্র আপিল-বিহীন বিচারের সম্মুখীন করে দেওয়া হচ্ছে কারাদণ্ড। অনেককে বলতে শুনি, গোলাম আজব একজন বৃদ্ধ, তার বিচার না কললে হয় না। তাদের বলি, ২য বিশ্বযুদ্ধের , ৯১ বছর বয়সী এক বৃদ্ধকে কারাদণ্ড দেওয়া খবর আমরা জানি ।
একজন মুক্তিযু্দ্ধার ছেলে. আমার প্রিয় বন্ধু, মিশন, সেদিন আমাকে বলেছিল, সে এ বিচার চায়না, কারন যাদের আটক করা হয়েছে, তাদের ছেলে মেয়েরা এখন প্রতিষ্ঠিত। এদের বিচার হলে তাদের ছেলে মেয়েরা দেশের জন্য কাজ করবে না। জবাবে আমি বলেছিলাম , আপনার বাবাকে কেউ যদি খুন করে, আপনি কি করবেন। যতদিন আপনি বেচে থাকবেন, তাদের ধ্বংস কামনা করবেন। এটাই স্বাবাভিক। আমাদের সবকিছুতে নিজের করে ভাবা দরকার তবেই উত্তর পাওয়া যাবে।
ইসলামের দোহাই দিয়ে তারা রাজণীতি করে,তাছাড়া আমাদের ৯০ ভাগ লোক মুসলমান। তাই ইসলাম এই অপরাদকে সমর্থস করে কি না আমাদের জানা দরকার। পবিত্র কুরআনের সূরা মায়িদার ৪৫ নং আয়াতে এবং সূরা বাক্বারা আয়াত নম্বর ১৭৮, ১৭৯ বলা হয় , যতক্ষণ পর্যন্ত না ক্ষতিগ্রস্থের পরিবার অপরাধকারীকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত অপরাধীর গুনাহ মাফ হচ্ছে না এবং অপরাধীর বিচার করতে হবে ক্ষতিগ্রস্থনের উপর কৃত অপরাধের ভিত্তিতেই। আর যারা এই বিচার মানবে না তারা গণ্য হবে জালিম হিসেবে।
আরেকটা উদাহরন দেই, ভুল হাদিস বলা বড় গুনাহের কাজ। আমার এ মূহর্তে মনে নাই কোন যু্দ্ধ, শুধু ঘটনাটা বলি, যুদ্ধে অনেককে আটক করা হল, দয়াল নবীর উপস্থিতিতে তাদের কাউকে মুক্তিপন দিয়ে ছেড়ে দেয়া হল। আর যারা মুক্তিপন দিতে পারেনি, তাদের আটক রেখে , তাদের দিয়ে কাজ করিয়ে, তাদের ছেড়ে দেয়া হয়। দেখলাম, দয়াল নবীর যুগেও এ অপরাধের বিচার হয়েছে। বলি ইসলামের দোহাই দিয়ে আনারা পার পাবেন না।
জামায়াত নানা ভাবে আামাদের ভয় দেখাচ্ছে, বলি ভয়ের কিছুই নাই। এরা বারবার বহুরূপে এসেছে। কথনো জেএমভি, হরকাতুল মুজাহিদ, নানা নাম তাদের। তারা নাকি দেশ ধ্বংস করবে। কিছুই হয় নাই আমাদের। এদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতে সহায়তা করা আমাদের অবশ্য কর্তব্য।। জামাযাতের এত হুমকীর উংস আমাদের জানা দরকার, এর বিরু্দধে এখনি ব্যবস্থা নেয়া দরকার।







সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×