somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিটিমিটি জোনাক জ্বলে....

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কি সুখে ঐ ডানা দু'টি মেলেছো?
ও জ্বোনাকী!


কোন এক গৃহায়ন প্রকল্পের সেই টিভিসিটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে । গ্রাম থেকে দাদু এসেছেন শহরে ছেলের বাসায় । সাথে করে নাতি-নাতনীর জন্য একটা বোয়ামে করে নিয়ে এসেছেন জ্বোনাকী পোকা । ইট-কাঠ-পাথরের এই নগরে তো আর ওরা এসব দেখতে পায় না ।

আচ্ছা সেই দাদুর নাতি-নাতনীর কথা ছাড়ুন । আমরাই বা ক'জন চিনি জ্বোনাকী পোকা । বিশ্বাস করবেন কি না আমি নিজেই গতকাল পোকাটা নিজ চোখে প্রথম দেখলাম । রাতের আঁধারে মিটিমিটি জোনাক জ্বলতে দেখেছি । তবে তার কারিগরকে কালই প্রথম দেখলাম ।

সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিতেই পোস্টের অবতারণা...





জ্বোনাকী (Firefly/ Lightning Bugs)

গ্রীষ্মমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রায় দু'হাজার প্রজাতির জ্বোনাকী পোকার দেখা মেলে । এই পাখাওয়ালা গুবড়ে পোকারা শিকার অথবা সঙ্গীকে আকৃষ্ট করতে 'প্রাণালোক' (Bioluminescence) তৈরিতে সক্ষম ।

এদের উদরের নিচের দিকটাতে রাসায়নিকভাবে তৈরি শীতল আলোতে (Cold light) অবলোহিত বা অতিবেগুনী তরঙ্গ অনুপস্থিত । আলোর রঙ সাধারণত হলদে, সবুজাভ বা হালকা লালচে হয়ে থাকে । যার তরঙ্গ দৈর্ঘ্য ৫১০ থেকে ৬৭০ ন্যানোমিটার ।

জ্বোনাকী পোকার আলোক উৎপাদী রাসায়নিক বিক্রিয়াটিকে বলে Bioluminescence । বিশেষায়িত আলোক উৎপাদী অঙ্গে এ প্রক্রিয়া ঘটে, জোনাকীর ক্ষেত্রে যা উদরের নিচের দিকটাতে অবস্থিত । আলো তৈরির জন্য ম্যাগনেসিয়াম আয়ন, ATP ও অক্সিজেনের উপস্থিতিতে লুসিফারেজ নামের অনুঘটক লুসিফেরিন প্রোটিনের উপর ক্রিয়াশীল হয় ।

একটা মজার তথ্য দিয়ে শেষ করি । ধারনা করা হয় আলোক সংবেদী তল তৈরির জন্য চিত্রশিল্পী কারাভাজ্জিও তার ক্যানভাসে শুকনো জোনাকী পোকার গুড়ো ব্যবহার করতেন!!

তথ্যসূত্রঃ Branham, M. A.; Wenzel, J. W. (2003), "The origin of photic behavior and the evolution of sexual communication in fireflies (Coleoptera: Lampyridae)"
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×