সিগারেট কে যদি আপনি হালাল ভেবে থাকেন,তবে ধূমপানের আগে কেন
বিসমিল্লাহ বলেন না? কিংবা ধূমপানের পর আলহামদুলিল্লাহ???
যদি সিগারেটকে আপনি ভেবে থাকেন আল্লাহর রহমত,যদি এর মাঝে খুঁজে পান
কল্যাণ,তবে কেন ধূমপান শেষে জুতো দিয়ে পিষে দিচ্ছেন সেটাকে ???
যদি সিগারেটকে ভেবে থাকেন স্বাভাবিক এবং সাধারন ব্যবহার্য দ্রব্য,তবে কেন
তা আপনাকে বাবা মার অগোচরে ব্যবহার করতে হবে???
অথবা,
যদি আপনি সিগারেটকে ভেবে থাকেন খুব মজাদার কিছু এবং উপভোগ্য দ্রব্য হিসেবে,যার প্রতি টানেই থাকে ফূর্তি আর আনন্দ, তবে কেন আপনি শিশুদের হাতে সেই মজার দ্রব্যটি তুলে দিচ্ছেন না ???
আরেকটা কথা আপনি কি চাইবেন ভবিষ্যতে আপনার সন্তান আপনার মত সিগারেট টানুক ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



