somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীতে ২ দিন ব্যাপী গানের মেলা দেখার আমন্ত্রণ

২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসছে ৩০-৩১ অক্টোবর (শুক্র-শনি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও ভূবনমোহন পার্কে ২ দিন জুড়ে গান, নাচ, কবিতা র মেলা বসছে। নানা জেলা থেকে বিভিন্ন সংগঠন আসবে এই ২দিন। আসবে সাঁওতাল রাও। পরিবেশিত হবে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন, রজনীকান্ত, অতুল প্রসাদ, ডি.এল রায় এর গান।

৩০ তারিখঃ
"কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাজশাহী বিশ্ববিদ্যালয়" এ
সকাল ৯.৩০ মিঃ এ বোধন সঙ্গীত, "জাগো নির্মল নেত্রে" দিয়ে শুরু হবে মেলা। সকাল ১০.৩০ মিঃ শুরু হবে সম্মেলক গান, নানা সংগঠনের।

সন্ধ্যে ৬.০০ টায় ভূবন মোহন পার্কে থাকছে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা আসর। এছাড়া সলিল চৌধুরীর গণসঙ্গীত নিয়ে হাজির থাকছে মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র। সননের কবিতা, একক গানও থাকছে।

৩১ তারিখঃ সব অনুষ্ঠানই হবে "কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাজশাহী বিশ্ববিদ্যালয়" এ।

সকাল ৯.৩০ মিঃ -বোধন সঙ্গীত, আবৃত্তি, সম্মেলক গান।
সকাল ১০.৩০ মিঃ- সেমিনার- ' কি গাব যে'

বিকেল ৬.৩০ মিঃ- বোধন সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, সম্মেলক গান

সকল আসরেই রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলক গান থাকছে। এক এক সময় এক এক বিষয়ের ওপর। যেমন রবীন্দ্রনাথ এর বাউল, আনন্দ ও রবীন্দ্র গণসঙ্গীত নিয়ে তিন টি সেশন। এছাড়া জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের গানের সেশন ও সম্মিলন থেকে হচ্ছে।

সমস্ত অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের রাজশাহী শাখা।

আপনারা যারা রাজশাহী তে থাকেন, তাদের আমন্ত্রণ জানাই। আমি আছি সেখানে সবসময়। রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কার্যনির্বহী পরিষদের একজন সদস্য ও সম্মেলক গান এ একটা কণ্ঠ হিসেবে :) গানের এই দলে থাকছে ব্লগার রাত্রীও।

যারা আসতে পারবেন না, তাদেরও শুভাষীশ কামনা করছি।

বিস্তারিত জানতে চাইলে আমার সাথে ০১৭১১-২৮৪১৪১ এ কথা বলতে পারেন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩



রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×