somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্লভ সুখ

২২ শে মে, ২০১৩ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুর বেলা রিক্সার সিটে বসে সিগারেট খাচ্ছে মকবুল,লাল শেখ সিগারেট।ভীষণ রোদ আজ,হিপহপ মার্কা এক ছেলে এসে বলল,
-মামা,নিউমার্কেট যাবা?

ছেলেটার আগাগোড়া চোখ বুলিয়ে নিল মকবুল,যা দেখল তার সারমর্ম অনেকটা এরকমঃ
"ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট,হাবিজাবি কঙ্কাল আঁকা টি শার্ট,হাতে চুড়ির মত কি যেন পরা,গলায় মালা,কানে এয়ারফোন,দুই সেকেন্ডে পর পর একবার করে মাথে ঝাকাচ্ছে সে,স্টাইল আছে ছেলের,বড়লোকের পোলা বোঝা যায়।"

মকবুল কিছু একটা ভাবছে এমন ভঙ্গি করে যেতে রাজী হলো,যা ভাড়া তার চেয়ে বিশ টাকা বেশি চাইলো সে।ছেলেটা কোন কথা না বলে রিক্সায় উঠে পরলো।মকবুল রিক্সা চালাচ্ছে,পিছনে বসা ছেলেটা একটু পর সিগারেট ধরালো,কেমন যেন মিস্টি একটা ঘ্রাণ সিগারেটের,নরমাল সিগারেটের মত না ঘ্রাণটা।মকবুল কি মনে করে ছেলেটাকে সিগারেটের নাম জিজ্ঞেস করলো,ছেলেটা নাম বললো 'গুদাং গারাম'।
মকবুল আরও জানল যে বিদেশী সিগারেট হলেও এটা বাংলাদেশের সিগারেটের দোকানেই পাওয়া যায়,একটা সিগারেটের দাম বিশ টাকা।বিশ টাকা শুনে মকবুলের কোমড়টা মোঁচড় দিয়ে উঠলো।তবুও মনে মনে সিদ্ধান্ত নিল ভাড়ার এই বাড়তি বিশ টাকা দিয়ে আজকে একটা গুদাম গারাম সিগারেট খাবে সে।

রাতে বাসায় ফেরার পথে মকবুল বিদেশী সিগারেট পাওয়া যায় এমন দোকানে গেল,সারাদিন জপ করে করে অনেক কষ্টে সে নামটা মনে রেখেছে।দোকানের সামনে গিয়ে গুদাং গারাম এর বদলে সে তার লাল শেখ সিগারেটের কথাই বলে ফেললো।কারন,
গুদাং গারাম চাওয়ার মাত্র তিন সেকেন্ড আগে তার চোখের সামনে তার বউ রহিমার আইসক্রিম খাওয়ার দৃশ্য ভেসে উঠেছিলো!তখনি সে সিদ্ধান্ত বদলে ফেললো যে, এই বিশ টাকা দিয়ে সে রহিমার জন্য আইসক্রিম কিনবে।অনেকদিন হয়েছে রহিমাকে সে আইসক্রিম কিনে দেয়নি।রহিমা আইসক্রিম অনেক পছন্দ করে।

আইসক্রিম নিলে এদিক থেকেই নিতে হবে, সামনে আর আইসক্রিমের দোকান নেই।বউয়ের জন্য সে কাপ আইসক্রিম কিনলো,তারপর জোরে জোরে প্যাডেল মেরে দশ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে পারি দিয়ে বাসায় আসলো। রহিমা রান্নাঘরে ছিল,মকবুলকে দেখেই প্লাস্টিকের গ্লাসে করে পানি নিয়ে আসলো সে।
মকবুল আইসক্রিম টা রহিমার হাতে দিল,আইসক্রিম পেয়ে রহিমার চোখে প্রচণ্ড খুশির এক ঝলক দেখা গেলো, সেটা দেখে মকবুলের সারাদিনের ক্লান্তিটা হটাত যেন হাওয়ায় মিলিয়ে গেলো।

কিন্তু আইসক্রিম যে ততক্ষণে গলে গেছে! এটা দেখেও রহিমার যেন কোন ভাবান্তর নেই, সে গলে যাওয়া আইসক্রিম কাপ থেকে চা খাওয়ার মত চুমুক দিয়েই খেতে লাগলো।একটু খেয়েই মকবুলকে খাওয়াতে চাইল সে,কিন্তু মকবুল খেতে চাইলো না,কিন্তু রহিমা তাকে জোর করেই আইসক্রিম খাওইয়িয়ে ছাড়ল
কিছুক্ষণের মধ্যেই শুরু হল ঝুম বৃষ্টি, কিন্তু ওরা কেউ ঘরে গেলো না।সামান্য কিন্তু অতি দুর্লভ এই আনন্দে বৃষ্টির জল ও তাদের চোখের জল মিশে গেল যেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×