আত্মীয় স্বজনের বাসায় গেলেই অভিযোগ শুরু তুমি আসো না কেন? কি কর এত? বাসায় একটু আসতে পারো না? এসে বেড়িয়ে যাবা ২/৪ দিন। আমার ভালো লাগে না এই সব কোলাহল, সবাই যেতে বলে এও জানি মন থেকে কেউ বলে না, আগের দিন গুলো আর নেই যেদিন মানুষ আত্মীয় স্বজন বাসায় আসলে খুশি হত, এখনকার দিনে ভাবে আসছেন ভালো কথা, ঘন্টা দুয়েক বসেন চা নাস্তা খান বিদায় হোন। আমার কাছে এই ফর্মালিটিসের কোন দাম নাই।পার্টি,গেট টুগেদার কোন অনুষ্ঠান ই তাই আমায় টানে না।
একেক জনের আনন্দ খোজার কিংবা পাওয়ার ধরন টাই আলাদা, হই হুল্লোড়ে সবাই আনন্দ খুজে পায় কিনা জানি না তবে আমি পাই না। ঘুনে ধরা নামসর্বস্ব সামাজিকতা আমি দেখতে চাই না,
সাদা কালোয় আকা আমার একলা পৃথিবী।
চোখ বন্ধ করলে ভাসে নির্জন এক নদী পারে বসে আমি, দূরে টিম টিমে আলোয় ভেসে চলেছে এক ডিঙি নৌকা, কেউ একজন কাঁধে হাত রেখে দাঁড়াবে, বাড়িয়ে দেবে স্বচ্ছ কাঁচের বোতলে বন্দি জোনাকির আলো। চাঁদের আলোয় দেখা যাবে তার মুখ, বাতাসে উড়ে চলেছে তার খোলা চুল গুলি। পাশে কাঁধে মাথা রেখে বসবে সে...
এইতো বেশ চলে যায় ভেবে ভেবে দিনগুলি..সামান্য একটু হাসি, আরেক একটু শান্তির ঘুম, এইতো... আর কি চাই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


