somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"রাজকুমার" সিনেমার রিভিউ

১৮ ই জুন, ২০২৪ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#স্পয়লার_এলার্ট

গতকাল শাকিব খানের "রাজকুমার" মুভিটা দেখেছিলাম।
অন্ধবিশ্বাস কিংবা ধারণা মানুষকে কতটা ভয়ংকর করতে পারে, একটা সুখের সংসার কী সহজে না শেষ হয়ে যায়, এই অন্ধবিশ্বাস আর জবানের কারণে তারই একটা ঝলক নিয়ে পুরো একটা মুভি...
স্পেশালি শাকিব খানের অভিনয়, ভাষা, চাল-চলন বেশ ভালো লেগেছে...
একসময় যে মানুষ প্রচুর ট্রলের শিকার হতো, আজ সে মানুষ নিজেকে এমনভাবে বিল্ডআপ করলো, যে কেউ চাইলে হিংসা করতে পারে...
শাকিব খানের স্ক্রিপ্ট সিলেক্টে অবাক হচ্ছি...
পুরো মুভির নিচের এজাজুল ইসলাম আর শাকিব খানের কনভার্সেসনের এই পার্টে এসে বেশ হেসেছি...

"- আপনি এই দেশে করেনটা কী?
- আমি হইতাছি পেট সিটার।
- কীসের চিটার?
- আরেহ চিটার না, পেট সিটার। যেরকম বেবি সিটার থাকে, সেরকম পেট সিটার। এই দেশে ধনীরা তাগো কুত্তা-বিলাই রেখে যখন কাজে কামে যায়, তহন তাগো কুত্তা বিলাই দেহার লাইগা একজন মানুষরে দ্বায়িত্ব দেয়, সে হইতেছে পেট সিটার।
- তাহ এই কাজ কইরা টাকা-পয়সা কিছু পাওয়া যায়?
- আরেহ পাওয়া যায় না মানে! ৮/১০ ঘন্টা কাম করি, ১৭০ ডলার, ১৮০ ডলার, মাঝে মধ্যে ২০০ ডলারও পাই। লগে টিপস তো আছেই।
- আচ্ছা ভাই, আমাকে একটা এরকম কাজ দেওয়া যায়? আমি তো ধরেন দেশে, অনেক কুত্তারেই টোস্ট বিষ্কিট খাওয়াইছি...
- আরেহ, টোস্ট বিষ্কিট খাওয়াইলে হইবো না! এই কাম করতে ট্রেনিং লাগে। এইটা একটা প্রফেশন। লাইসেন্স লাগে।
- কুত্তা পালতে লাইসেন্স!
- হ্যাঁ। এই যে মনে করো, এহন আমি যে কুত্তাটার দেখাশুনা করি, এই কুত্তারে দুই ঘন্টা পরপর খাবার দিতে হয়। আর দিনে একবার দুই পদের ওষুধ খাওয়াতে হয়।
- কীসের ওষুধ!
- ওষুধ দুই পদের। একটা হইতেছে হজমের ওষুধ। আরেক পদের ওষুধ হইতেছে, ডিপ্রেশনের লাইগা।
- কুত্তার ডিপ্রেসন!
- হ। কুত্তার ডিপ্রেসন। এই যে অনেক্ষণ সে, তার মালিক ছাড়া থাকে, তার ডিপ্রেশন হইতে পারে না! এর লাইগা তারে ডিপ্রেশনের ওষুধ খাওয়াইতে হয়। উহ, তারপর মনে করো, বেলা ৩ টায়, এই কুত্তারে নিয়ে যখন হাঁটতে বের অই, তহন পকেটের মধ্যে পলি ব্যাগ নিয়ে বের অইতে হয়। কুত্তা হাঁটতে হাঁটতে, যতবার প্রোডাক্ট ডেলিভারী দেয়, ততবারিই প্রোডাক্ট পলি ব্যাগে ভইরা, ডাস্টবিনে ফেলাই দিতে অয়।
- কীসের প্রোডাক্ট!
- হাগু। হাগু।
- ইয়াক। মানে কুত্তার গু পলি ব্যাগে ভইরা, তার পেছনে পেছনে হাঁটতে হয়!
- হুম। হুম।
- মানে, যতবার সে প্রোডাক্ট ডেলিভারী করবে ততবার!
- হ্যাঁ। সবাই এইডা করে। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছো, তোমার কুত্তায় হেইগে দিছে, তুমি গু সাফ করবে না, কেডা করবো! যদি ঠিকমত সাফ না করো, পুলিশ তোমারে টিকিট দিয়া দিবো।
- ভাইরে ভাই, মাফ চাই। জীবনে টাকার দরকার আছে, কিন্তু এত দরকার নাই যে, কুত্তার প্রোডাক্ট ডেলিভারী কইরা টাকা কামাইতে হবে!
- কী কইলাম তোমারে! এই দেশের মানুষ কুত্তারে, নিজের পোলাপান মনে করে। তোমার পোলাপান যদি, রাস্তায় হেগে দেয়, তুমি কী করবা?
- পা দিয়ে, বালিচাপা দিয়ে চইল্যা আসবো।
- তুমি গু পাও দিয়ে বালিচাপা দিবা, পুলিশ তোমারে মাটিচাপা দিব! যাই, আমার ডিউটির সময় হয়ে গেছে...
- হ্যান্ডশেক করা লাগবে না ভাই, আপনে এমনেই যান।
- হ্যান্ডশেক করলো না। মনে করছে, হাতের মধ্যে কুত্তার গু লাইগা আছে"।


আহমেদ শরীফের শেষের দিকের দেশপ্রেম পুরো ইমোশন করিয়ে দিলো...
মাহিয়া মাহি আর আরোশ খানের গেটআপ কিংবা লুক নিয়ে যে সমালোচনা হয়েছিলো, সেটা তারা তাদের অভিনয় দিয়ে পুষিয়ে দিয়েছিলো...

আমি অনেক আগে, নবাব, শিকারি মুভি দেখার পর
আমার এক বন্ধুকে বলেছিলাম, শাকিব খান ভালো ডিরেক্টরের হাতে পড়লে, বাংলাদেশে সবাইকে অবাক করিয়ে দেবে...
সেটাই হচ্ছে...
তার "প্রিয়তমা" মুভি তেমন ভালো লাগেনি, তাই সেটা নিয়ে কোন রিভিউ লিখিনি।
বাট "রাজকুমার" আসলেই ভালো ছিলো...
টিকিটের জন্য "তুফান" এখনো দেখতে পারিনি। তবে শীঘ্রই দেখবো....
আর কাল "দরদের" টিজার দেখে তো মার্ভেলের "মুননাইট" সিরিজের মার্ক স্পেক্টরের চরিত্রটার কথা মনে করিয়ে দিলো...

বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে দেখে ভালো লাগছে। আমাদের হলিউড, বলিউড মুভির মত ফিল করাচ্ছে দেখে ভালো লাগছে...
এই অল্প বাজেটে আমাদের এতকিছু ফিল করাচ্ছে, যা সত্যিই ডিরেক্টর এবং সিনেমার কলাকৌশলীরা অবশ্যই প্রশংসার দাবি রাখে...

আমরা নিশো, শাকিব খান, শরীফুল রাজসহ প্রমুখদের ফ্যানবেজরা একে অন্যকে ট্রল না করে, বাংলা সিনেমার এই জয়জয়কারকে অভিবাদন জানাই...
বাংলা সিনেমার জয় হোক...
ব্লগের সকলকে ঈদের শুভেচ্ছা। সকলের ঈদ ভালো ও আনন্দময় হোক...

ছবিঃ গুগল থেকে
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ সকাল ৯:১৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×