১৯৭১ সাল,বিধবা মায়ের নয়নের মণি ছেলেটি।মা তাকে কিছুতেই চোখের আড়াল হতে দেয় না।ছোট হলেও কৈশোরে থাকা ছেলেটিও তার দেশের জন্য কাজ করছিল।মাকে না জনিয়ে গ্রামে থেকেই পাক বাহিনীর খবরাখবর প্রচার করছিলো মুক্তিবাহিনীর কাছে।একদিন ধরা পড়ে যায় ছেলেটি।মা ছুটে যায় পাকবাহিনীর ক্যাম্পে।জানতে পারেন পরদিন ফায়ারিং স্কোয়াডে তার আদরের ধনকে মারা হবে ।মা এবার এতটুকু বিচলিত নন,এতটুকু অশ্রু ঝরেনি তার চোখ থেকে।পরদিন ছেলের শেষ ইচ্ছানুযায়ী ইলিশ ভাজা আর গরম ভাত নিয়ে ক্যাম্পে হাজির হয় মা ।গিয়ে জানতে পারে তার আদরের একমাত্র হৃদয়ের স্পন্দনকে তার আগেই হত্যা করা হয়েছে।মা কি করে এরপর মুখে ভাত তুলতে পারেন?পারেননিও।এই মা এরপর মৃত্যুর আগ পর্যন্ত কখনো মুখে ভাত তুলতে পারেননি।অবশষে না খেতে পেয়ে এই বিধবা মা,এই শহীদ জননী ১৯৮৫ সালে মারা যান ।মা আজ তোমার কোটি সন্তান শ্রদ্ধাভরে স্মরি তোমায়,ধন্য তুমি ,ধন্য তোমার গর্ভ...................।মা তোমায় সালাম।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।