somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কি জাস্ট দুইটা মিনিট সময় হবে? একটা প্রশ্ন ছিলো ।

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে যদি আমি একটা বার দুই মিনিটের জন্য মন খুলে কথা বলতে পারতাম! জাস্ট দুইটা মিনিট । নট আ সেকেন্ড মোর । আমি সত‍্যি সত্যি আপনাকে জিজ্ঞেস করতাম, আপনি আর আপনার ভিআইপিরা যখন ব্যস্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে সাথে করে নিজের জন্য ইমার্জেন্সি দরকারে এম্বুলেন্স, ফায়ার ব্রিগেড পর্যন্ত সাথে নিয়ে আমাদের চোখের সামনে দিয়ে পুলিশের মুহূর্তের ম্যাজিকে জ্যাম শূণ্য ,স্টেডিয়ামের মতো ফাঁকা রাস্তায় গাড়ি হাঁকিয়ে যান, আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা করে না? এক বিন্দুও না??? আমার প্রশ্ন করতে ২০ সেকেন্ড আর আপনার জবাব দিতে এক মিনিট ৪০ সেকেন্ড । এনাফ টাইম । আপনার সামনে আমি হলমার্ক, সমুদ্রসীমা বিজয়ের ভেতরের কথা, ভারতের আমাদের দেশের উপর জন্মলগ্ন থেকে মাতব্বরি প্রভাব, পদ্মা সেতু, ফারাক্কা, করিডোর, দ্রব্যমূল্য, খুন - গুম, বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে মানুষের নাভিশ্বাস তোলা নিয়ে একটা শব্দও উচ্চারন করবো না । আপনাকে আমি ছোট মুখে ইচ্ছামতো সংবিধান আর ইতিহাস পরিবর্তন , জামাত, স্বরাষ্ট্রমন্ত্রী , তত্ত্বাবধায়ক সরকারের মতো ভারী টপিক নিয়েও বিব্রত করবো না । আপনি চাইলে আপনার জবাব আর দ্বিতীয় কোন ব্যক্তি জানবে না । আই প্রমিজ । আমরা যারা অরাজনৈতিক মানুষ, তারা প্রতিশ্রুতির মর্যাদা রাখতে জানি ।

প্রতিদিন ঢাকা - নারায়নগঞ্জ আসা যাওয়া করে কোন ভদ্র মানুষের পক্ষে ক্লাস করা সম্ভব না । আমি অবলীলায় করে চলেছি । আমাকে করতে হচ্ছে । এতে অবশ্যই প্রমান হয় আমি কোন ভদ্র মানুষ না । শুধু আমি একা না, নারায়নগঞ্জে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনন্দ আর মৈত্রী বাসের কয়েকশ ছাত্রের কেউই ভদ্র না, সব সাড়ে চার ইঞ্চি মোটা চামড়ার গন্ডার । ৪৫ মিনিটের রাস্তা আজ যাওয়ার সময় লাগলো ২.২০ মিনিট আর আসার সময় পাক্কা তিন ঘন্টা । এমন কষ্টটা যে শুধু গতকাল আর আজকের তা না । আমার বেলায় এমনটা চলে আসছে পেছনের ছয়টা বছর ধরে! যারা ঢাকায় আসা যাওয়া করে দশটা পাঁচটা অফিস করছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ক্লাস করছেন তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে তা কেবল এই মানুষগুলোই জানে । সারাদেশের অবস্থাও এর থেকে খুব একটা ভালো বলে আমার মনে হয় না । দেশ যদি বাসের অযোগ্যই থেকে যায় তবে এখানে সরকারের কি দরকার? কি দরকার প্রশাসনের? আমরা কেন পাঁচ বছর পরপর ভোট দেই? কেন?? কেন??? কেন????

নাহ্, প্রথমে যে কেবল অভদ্রের কথা বলেছিলাম তা কম হয়ে গেছে । আমরা বাংলাদেশীরা হয় অতিমানব, না হয় কোন মানুষের জাতই না ।

প্রচলিত গ্রাম্য একটা প্রবাদ আছে; " শইল্লের মাংস শইল্লে কামড়ায় " । এটাই এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বাস্তবধর্মী প্রবাদ ।
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×