somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বোচ্চ শাস্তি মাত্র পাঁচ বছরের জেল !!!!!!!

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"যুবলীগ নেতা সোহেল রানাসহ পাঁচ জনের বিরুদ্ধে পুলিশ দণ্ডবিধির যেসব ধারায় ( দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪/ক ও ৩৪) মামলা করেছে তা যদি প্রমাণিত হয় তবে সর্বোচ্চ শাস্তি হবে অনুর্ধ্ব পাঁচ বছর। "

লাশ গুমের অভিযোগে গেলাম না ,আপনাদের হিসাবেই মানুষ মরেছে ৩৭৩ জন । এতোগুলো মানুষের খুনের শাস্তি ৫ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড? ........আপনারা যদি যুদ্ধাপরাধী আইন বদলাতে পারেন তাহলে এসব আইনও বদল করে রানা, পাঁচটা গার্মেন্টসের মালিক সহ প্রতিটা দোষী জানোয়ারের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে! নাহলে গনতন্ত্রের মানসকন্যা, বিশ্বশান্তির অগ্রদূত টাইপ মার্কামারা জোকারি টাইটেল কোন কাজে আসবে না, কাজে আসবে না আপনার শেলফে সাজানো ২৩টা আকাশ - পাতাল ডিগ্রিও । ভয়ে সাভারে যান নি একদিনও, আপনার মন্ত্রীরা বলেছেন গাবরের মতো কথা, উদ্ধারকাজে টর্চ লাইটের জন্যেও টাকা দিয়েছে মানুষ । অথচ আপনার আপ্যায়ন ব্যয় বছরে কোটি টাকা । উদ্ধার কাজের জন্য ড্রিল মেশিন নাই আর রাশিয়া থেকে কিনেছেন ৩০ বছর আগেকার মডেলের ৮ হাজার কোটি টাকা দামের পুরানো সমরাস্ত্র । মানুষের জীবন বাঁচানোর অক্সিজেন দিতে পারেন না, অথচ নিজেরা চলেন তিন - চার কোটি টাকার লিমুজিনের এসির বাতাসে নিশ্বাস নিতে নিতে । চিকিৎসা খরচ, ঔষধ যুগিয়েছে জনগন আর ঔষধ কোম্পানি অথচ বছরে শত কোটি টাকার অর্থহীন বিদেশ ভ্রমন করান আপনারা ,মেডিক্যাল চেকাপ করতেও যান বিদেশ । উদ্ধারকাজে জীবন বাজি রেখে নেমেছে সাধারণ মানুষ আর প্রেস কনফারেন্স করে শতাব্দীর শ্রেষ্ঠ নির্লজ্জের মতো ক্রেডিট বাগাতে চান আপনারা । দেশের মানুষ কিন্তু অন্ধ না ।

ভুলে গেছেন বিএনপি কে সাধারন মানুষই তাদের মেরুদণ্ড ভেঙ্গে ২০০৮ এ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলো? আপনারা ২০০৮ এর ২৯ ডিসেম্বর সরকার গঠনের পর একটানা যে পরিমান ভন্ডামি করে গেছেন, পূরন করেননি কোন ওয়াদাই, তাতে আপনাদের মানুষ কোথায় ফেলবে একবার ভেবে দেখুন দিশা খুঁজে পান কিনা! দেশে আপনাদের কোন ইমেজই নেই, মন্ত্রী - এমপিদের কথা না হয় নাই বললাম । মানুষ অতিষ্ঠ! আপনারা এখনো টিকে আছেন বঙ্গবন্ধুর জন্যে । এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কিন্তু ১৫ আগস্টের মাত্র ৩দিন আগে এক জনসভায় বলে গিয়েছিলেন - " আজ আমাদের দুঃশ্চিন্তার প্রধান কারণ বাংলাদেশের মানুষ অনেক প্রতিক্রিয়াশীল হয়ে গেছে । তুমি এখানে একটা ভুল করো, মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই এখানকার নিয়ম ।" তিনি শুধু ভুলের কথা বলেছিলেন, কিন্তু আপনারা ভুল পেরিয়ে চলে গেছেন বহুদূর । আপনারা করে গেছেন অপরাধ! পাপ বাপরেও ছাড়ে না কথাটা বোধহয় আপনাদের বিস্মরণ হয়েছে । সমস্যা নেই , স্মরণ করিয়ে দেয়ার দায়িত্ব জনগনেরই যারা কখনো ভুল করে না ,করে নি, করবেও না ।

জ্বী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকেই বলছি!
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×