somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন এতো ছোট কেন?

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস শেষ হতে হতে প্রায়ই সন্ধ্যা হয়ে আসে । বিকেলের ক্ষীন হয়ে আসা টকটকে লাল সূর্যেটার আলোয় কিছুক্ষণ একা একা হাটি । ইউনিভার্সিটির শেষ বাসটাও চলে যাওয়ার পর রিকশা নেই গুলিস্তানের দিকে, বাসায় ফেরার অন্য বাসের খোঁজে । ততক্ষনে বাংলা একাডেমীর সামনের রাস্তায় আলো জ্বলে উঠেছে । কোথাও হলুদ, কোথাও নীলচে । কি এক অদ্ভুত জাদুতে যেন বদলে গেছে চারপাশ, বদলে গেছে চিরপরিচিত সব রঙ্গ, বদলে গেছি আমিও । প্রায় ফাঁকা রাস্তাটার মাঝ দিয়ে শেষ বিকেলের স্নিগ্ধ বাতাস কেটে টুং টাং বেল বাজাতে বাজাতে এগোতে থাকে রিকশা । আশেপাশে চোখ রাখলে দেখা যায় ব্যাগ হাতে অফিস ফেরত মানুষ ঘরে ফিরছে ধীরে ধীরে, বড় বেশী ক্লান্তির ছাপ তাদের চোখে - মুখে । কিংবা দেখি রাস্তার আইলেনে বসে আশপাশের জগৎ থেকে কেবল নিজেদের নিয়ে আলাদা হয়ে গেছে অপরিচিত কোন দুইজন । তাদের হিংসাই হয় যেন কিছুটা । এদের দেখে কানের হেডফোনে বাজতে থাকা বিষন্নতার গানটা অর্থহীন হয়ে যায় । মনে হয় পৃথিবীটা বড় আনন্দময় কোন জায়গা । মনে হয় এখানে আজো এমন কেউ অবশ্যই রয়ে গেছে যার হাতটা ধরে চোখে চোখ রাখলে মুহূর্তেই আলোকিত হয়ে যেতে পারে চারপাশ । যার কানেকানে ফিসফিস করে হাজার, লক্ষ, কোটি বার বলা যায় একই কথা; ভালোবাসি ।

রিকশা আরেকটু আগায় । কার্জন হল । বদলায় জীবন । এখানকার ফুটপাতের উপরের মানুষের সবকিছুই অন্যরকম । বেঁচে থাকার কষ্টটা এখানে খুব প্রকট । মানুষ সন্ধ্যাতেই নেশায় করে পড়ে আছে রাস্তার উপরে, ময়লা - আবর্জনার মধ্যে । কেউ প্লাস্টিকের বস্তা খুলে বের করে আলাদা করছে সারাদিন বহু কষ্টে কুড়িয়ে জোগাড় করা খালি কোকের বোতল, টিনের কৌটা, খাবারের প্যাকেট,কাঁচের টুকরো সহ ফেলে দেয়া নানা ভাঙ্গা জিনিসপত্র । এদের ঠিক পাশেই আবার বিক্রি হচ্ছে ফুলের গাছ, পবিত্রতার প্রতিরুপ । সৌন্দর্য আর কুৎসিতের পাশাপাশি অবস্থানটা মানিয়ে যায় নি একদমই, বড় বেশী চোখে লাগে । আরো সামনে হাইকোর্ট এলাকার রাস্তার মোড়ে মানুষের রুদ্ধশ্বাস ব্যস্ততা । তারও পরে বাস স্ট্যান্ডে ঘরে ফেরার রাস্তায় চলা মানুষের অপেক্ষার লাইন । সবার চোখেই এক বিতৃষ্ণা; কখন আসবে বাস? কখন সারাদিনের ছোটাছুটির পর নিজের পরিচিত বলয়ে ফিরে একটু হাফ ছাড়ার অবসর হবে? ঘুরে ফিরে সবকিছুর পরে ঐ একটাই তো গন্তব্য আমাদের! ......... এভাবে জীবন বদলে যায় একটু পরপরই । প্রতি মোড়ে মোড়ে হাজির হয় নতুন কোন রুপে । দেখে সাধ মেটে না, আরো দেখার ইচ্ছা জাগে । এ ইচ্ছা কখনো মিটে যাওয়ারও নয়, বেড়েই চলে প্রতিনিয়ত ।

সেজন্যেই মাঝেমাঝে তারাশঙ্করের উপন্যাসের নায়কের মতো বলতে ইচ্ছা করে, " জীবন এতো ছোট কেন? "
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×