somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিতীয় প্রিয়তমেষু

৩১ শে মে, ২০১৩ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কখনোই তোমাকে ঠিক ভালোবাসি নি । বরং বলা যায় তুমি হয়ে গিয়েছিলে আমার কোন অভ্যাস; যেমন প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গার পর বিছানার পাশের খোলা জানালাটা দিয়ে একটানা তাকিয়ে থাকতাম কোন পাখির উড়ে যাওয়া না দেখার আগ পর্যন্ত, কিংবা কোন দালানের সিড়ি ভাঙ্গার সময় লাফিয়ে উঠতাম দুই সিড়ি আর নামার সময় নামতাম ধীরে সুস্থে । সেই সময়টাতে প্রেম - ভালোবাসা সংক্রান্ত বিষয়গুলোর অস্তিত্ব আমার কাছে হয়ে গিয়েছিলো ঝাপসা, মনে হতো এসব আধুনিক সুখী মানুষদের রুপকথা । আমি যা করতে চাইতাম তাকে বলা যেতে পারে অনুভূতির পর্যবেক্ষণ । ঠিক করেছিলাম নিজে কখনো ভালোবাসবো না, অন্যদের মধ্যে বিষয়টা কিভাবে কাজ করে তাই একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো কেবল । এমন একটা জীবনপ্রণালীর মানুষদের কাছ থেকে সবার দূরে সরে থাকার কথা, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম অনেক মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে নিজ থেকে, আমার কিছুই করতে হচ্ছে না । যেন আমি অন্ধকার রাস্তার পাশে কারো ভুলে জ্বেলে যাওয়া উজ্জ্বল আলো যা দেখে হাজারো পতঙ্গের মতো জোনাকিরাও নিজের আলোর স্বকীয়তা ভুলে কাছে ছুটে আসে । মানুষকে মুগ্ধ করা যে এতো সহজ তা আমার ধারণাই ছিলো না ।

অস্বীকার করি না, হাজারো বৈশিষ্ট্যহীনদের ভীড়ে তুমি আলাদাই ছিলে, ভালোই লাগতো তোমার সাথে সময় কাটাতে । কিন্তু বিশেষ কোন জায়গায় কিছু তুমি ছিলে না । তোমার পাশে এক ঘন্টা বসে থাকা আর কোন ফ্লাইওভারের রেলিং ধরে একা একা ঘন্টাখানেক মানুষের ব্যস্ততার মধ্যে জীবনকে খোঁজার চেষ্টা করা আমার কাছে ছিলো একই । তবুও এই নিঃস্পৃহতা কে তুমি কিভাবে কিভাবে যেন ভেবে নিলে আমার চাপা স্বভাবেরই কোন অংশ । একা রাস্তা পার হতে ভয় পেতে বলে প্রথম প্রথম দুই - একদিন হাত ধরে রাস্তা পার হতাম দু'জন । এ হাত নেহায়েতই কর্তব্যের খাতিরে ধরা, অনেকটাই মেয়েদের দূর্বলতার প্রতি আমার আজন্ম লালান করা উন্নাসিকতার উপজাত । আমার এই স্পর্শে কখনো উষ্ণতা আনার কথা মনেও হয় নি, তবু তুমি তা খুঁজে নিলে নিজের কল্পনায় । এবং ভুল করলে । খুব দ্রুতই দেখা গেলো তুমি আমার হাত আকড়ে ধরে থাকছো স্বাচ্ছন্দ্যে । না করি নি ; কারণ আমার কাছে এসব বলার মতো জরুরী কোন ব্যাপার ছিলো না । আমি ভাবতাম ...... অনেক কিছু । তোমার বলা প্রায় সব কথাই আমার মগ্নতার আড়ালে হারিয়ে গেছে , বেশী কিছু মনেও পড়ে না ।

আমার পরিচয়ের ব্যাপ্তি বাড়তেই থাকলো দিন দিন । মানুষ গতানুগতিকের বাইরে কখনো যেতে চায় না, কিন্তু ওমন কিছু দেখলে ছুটে আসেই । অনেকেই আসা শুরু করলো এবং এর কোন প্রতিক্রিয়াই দেখালাম না । কারণ আমার কাছে সবাই ছিলো একই রকম, কোন অবজেক্ট মাত্র । স্বীকার করি মনে মনে চাইতাম, চারপাশ ঘিরে একটা মুগ্ধ মানুষদের বলয় থাকুক যার কেন্দ্রে বসে আমি কারো প্রতিই আকর্ষণ অনুভব করবো না । ঘটেছিলো এমনটা । ইচ্ছাটার বাস্তবায়ন আমার কাছে উপভোগ্য এবং মানুষের প্রতি মনে জন্মে যাওয়া ঘৃণার উপশমে কিছুটা কাজ করলেও পুরো প্রক্রিয়াটা তোমার জন্যে ছিলো বেশ কষ্টদায়ক । স্বাভাবিকভাবেই দুরুত্ব বাড়তে থাকলো । কোন শুন্যতা মনে অনুভূত হয় নি, আসলে ওসব অনুভূতি বাধ্য হয়ে বদলে যাওয়ার সময়কার একটানা অবসাদের জন্য ভোঁতা হয়ে গিয়েছিলে বহু আগেই । আমার কাছে জরুরী ছিলাম কেবল আমিই, বাকি সবার উপস্থিতি অন্ধকার রাতের হালকা ছায়ার মতো ; থাকলে ভালো, কিন্তু তাই বলে উপস্থিতি আবশ্যক নয় । তাই যেদিন তুমি ধরা গলায় বললে আমি কি বদলাবো কিনা, বেশ বিরক্তই হয়েছিলাম আমি । আমি না বদলালে তোমার হারিয়ে যেতে চাওয়ার ইচ্ছাটা শুনে একটা সিগারেট ধরাতে ধরাতে কিছুটা ব্যাঙ্গের হাসি হেসে বলেছিলাম ওটা আসলে দুঃখবিলাসী মানুষদের একটা প্যাশন । এরা সবাই হারানোর কথা বলে যায় অবিরত, কেবল বলার জন্যেই বলা । কেউ সত্যিই হারাতে চাইলে কখনো বলে হারায় না ।..... কথাটা শুনে তুমি তাকিয়ে ছিলো বেশ কিছুক্ষণ, সেদিনের দৃষ্টিটা আমার অপরিচিত লেগেছিলো । যথারীতি এড়িয়েও গিয়েছিলাম ।

বেশ অবাক হলাম যখন বুঝলাম, তুমি বলেই হারিয়ে গেছো । ঘরকুনো সন্ন্যাসীদের মতো নিজ থেকেই আবার ফিরে আসবে বলে নিশ্চিন্ত থাকতে লাগলাম । দিন গিয়ে ঠেকলো সপ্তাহে, সপ্তাহ মাসে, মাস বছরে । তবু খোঁজ নিলাম না । কিছুটা যেন নিজের ভেতরের ঐ উন্নাসিকতাটাই আমাকে খোঁজ নিতে দিলো না তোমার । ততদিনে আমি ভেতরে ভেতরে আসলেই অস্থির হয়ে পড়েছিলাম খুব বেশী, আশেপাশের এতো মানুষের ভীড় হয়ে দাড়িয়েছিলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসার কারণ । বুঝেছিলাম মানুষ প্রেমে একবারই পড়বে এমন কোন কথা নেই, সত্যিকারের প্রেম জীবনে একাধিক বারও আসতে পারে । তার গুনেগুনে একবারই আসতে হবে এমন কোন নিয়ম অস্তিত্বহীন । মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ছটফটানি বেড়েই চললো । একদিন স্বীকার করতেই হলো তোমাকেই দরকার ।

খোঁজ নিলাম তোমার । পেলামও খুঁজে । সেদিন কষ্টদায়ক একটা চমক আমার অপেক্ষায় ছিলো । দেখলাম সামনে অপরিচিত কেউ, কারণ ততদিনে তোমারও রুপান্তর হয়ে গেছে । রুপান্তরিত হয়ে তুমি হয়ে গেছো আমারই মতো অন্য আরেকজন । ঠিক যেন যেখান থেকে এক চক্রের শেষ, সেখান থেকেই আরেক চক্রের শুরু ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×