somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরানো সেই দিনের কথা ...... আহ! আই মিস মাই ওল্ড গুড ডেইজ!!

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচটা ভাই আমরা; সায়মন, শুভ, মাকসুদ, আমি আর মিশাল । ছোট বেলার একটা দিনও পাঁচজন একসাথে ছাড়া কাটিয়েছি বলে মনে পড়ে না । বাসার ভেতরেই তখন বিরাট খেলার জায়গা, আম গাছের গায়ে ইটের টুকরা বা স্কুল থেকে নিজের মনে করে নিয়ে আসা চক দিয়ে দাগ কেটে স্ট্যাম্প এঁকে সকাল বিকেল চলতো প্লাস্টিকের বলে মারমার কাটকাট ক্রিকেট খেলা । সবার বড় সায়মন অলিম্পিকে " কান্ডমানি " ডিসিপ্লিন থাকলে বাংলাদেশের জন্যে একটা গোল্ড মেডেল সহজেই নিয়ে আসতে পারতো এমন একটা বিশ্বাস আমার মনে এখনো একেবারে পাকাপোক্ত । সবার ছোট মিশাল একটু মোটাসোটা হওয়ায় দৌড়ানোটা ছিলো ওর জন্য বিশাল সমস্যা । বেচারা ব্যাটিং ভালোই করতো, কিন্তু হাসফাস করে দৌড়ে রান নিতে গেলেই রান আউট । মাকসুদ ছিলো ভালো উইকেট কিপার, আমি বোলার আর শুভ অলরাউন্ডার । খেলতে খেলতে কখন যে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পেড়িয়ে প্রায় রাত হয়ে যেতো খেয়ালই করতাম না । হুশ ফিরতো যার যার মায়ের চিৎকারে ।

আর শুধু ক্রিকেট কেন ? ফুটবল, কুমিড় কুমিড়, কুঁতকুঁত, গুল্লি, পলান্টিস, বরফ পানি, সাতচারা, দড়ি, বাগাডুলি, হাডুডু, বোম্বাস্টিক , চোর পুলিশ সহ দুনিয়ার কোন খেলাটা আমরা খেলি নি? স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম চারজন একসাথে টোকাই হয়ে গেলাম । রাস্তায় রাস্তায় ম্যাচের খালি বাক্স খুজে বেরাতাম । ম্যাচের খালি বাক্স দিয়ে তখন লেকিন নামের নতুন এক খেলা বের হয়েছিলো যেখানে একেক কোম্পানির ম্যাচের বাক্সের একেক পয়েন্ট । প্রজাপতি ১০০, ডলফিন ২০০, ডায়মন্ড ৫০০ এমন । স্কুলে যেতাম খালি পকেটে আর ফেরার পর একেবারে প্রফেশনাল টোকাইদের মতো পকেট ভর্তি করে ফিরতাম নানান রকমের খালি ম্যাচের বাক্সে । বাসায় আসার পর জামা কাপড়ের অবস্থা আর পকেট থেকে এসব বেরোতে দেখে মা'দের চোখ উঠতো সোজা সোজা কপালে । দেখা গেলো কোন এক অজানা কারণে শুভ ম্যাচের বাক্স জোগাতে সবচেয়ে এক্সপার্ট । যতদূর মনে পরে টোকাই হওয়ার আগ্রহটা কমেছিলো শক্ত একটা ধোলাই খাওয়ার পর ।

আমার খুব বেশী হাসি আসে যখন দেখি এখনকার বাচ্চাদের গোসল, বৃষ্টিতে ভেজা, ঘেমে যাওয়া নিয়ে বাবা - মায়েরা দুঃশ্চিন্তায় অস্থির হয়ে আছেন । যত্ন আমাদের বাবা মা'রাও একবিন্দু কম নেন নি, " এক মা'র এক পুত " বলে আঞ্চলিক যে প্রবাদ আছে আমরা পাঁচজনই তাই । কিন্তু আমরা এখনকার বাচ্চাদের মতো দম বন্ধ অবস্থার মধ্যে বড় হই নি । বৃষ্টি নামলে হাফ প্যান্ট পড়ে খালি গায়ে দিতাম বাড়ির পাশের মেইন রাস্তার দিকে দৌড় । " কাঁচা " নামের বিশাল বড় এক পুকুর ছিলো এলাকায় । ছোট দাদার কাছে ( আল্লাহ্‌ তাকে বেহেশত নসিব করুক, আমিন) পাঁচজনের সবাই সাঁতার শিখেছি ওখানে । দাদা কিছুক্ষন পেটের নিচে হাত দিয়ে ধরে রেখে ভাসিয়ে রাখতেন, তারপর হঠাৎ ছেড়ে দিতেন বা বাস্কেটবলের মতো ঢিল মেরে দূরে ফেলে দিতেন পানির । মাকসুদ আর আমি অল্পদিনেই সাঁতার কাটতে শিখে গিয়েছিলাম মাছের মতো । সায়মন শিখলো বহু কষ্টে অনেক পানি খেয়ে । মিশাল বোধহয় এখনো তেমন ভালো সাঁতার পারে না । পানিতে একবার নামলে সেখানে ডুবাডুবি, রেসলিং, অন্য বাড়ির সমবয়সী পিচ্ছিদের সাথে মারামারি জাতীয় সব জরুরি কাজ সেরে চোখ টমোটোর মতো লাল করে কোনদিন এক - দেড় ঘন্টার আগে উঠেছি বলে মনে পরে না । মাঝেমাঝে চুপিচুপি কাউকে কিছু না বলে চলে যেতাম শীতলক্ষ্যায় সাঁতার কাটতে কিংবা অন্য এলাকার বিশাল খেলার মাঠে । নিষিদ্ধ কোন কাজ করছি এমন উত্তেজনায় একেকজনের বুক একেবারে ধুকধুক করতো । ঝড় হতো, সবাই মুহূর্তের মধ্যে এক দৌড়ে আম গাছ তলায় । তারপর ধাক্কা ধাক্কি করে আম কুড়ানো ।

বিদেশ থেকে মিশালদের বাসায় ভিসিআর আসলো । তখন খুব সম্ভবত আমি,মাকসুদ পড়ি ক্লাস টু -তে ,শুভ থ্রি আর সায়মন ফোরে আর মিশাল স্কুলে ভর্তি হয় নি । সবাই মিলে হৈ হৈ রৈ রৈ করে মুভি দেখতে বসে গেলাম । হাতের কাছে যেই ক্যাসেট পাওয়া গেলো সেটাই দিলাম চালিয়ে । ছবি চলার পর দেখা গেলো মুভিটার নাম টাইটানিক । প্রথম ত্রিশ - চল্লিশ মিনিট ভালোই কাটলো । বিশাল বড় জাহাজ, নায়িকা স্কুলের যে কোন মেয়ের চেয়ে সুন্দরী, নায়ক আমাদের মতোই ছন্নছাড়া । কিন্তু তারপর যে ভয়ংকর কান্ড-কীর্তি শুরু হলো তা দেখে আমরা যারা টুকটাক ভগ্নাংশ কিছু মিছু বুঝি তারা একেবারে ঝিম মেরে গেলাম । মিশাল অতো কিছু বুঝলো না । সে নায়ক নায়িকার একটু পরপর চলে আসা উষ্ণ দৃশ্য দেখে একসময় বিরক্ত হয়ে বলে ফেললো - "এরা একটু পর পর জোড়া লাইগা যায় কেন? খালিদ ভাই এদের আলাদা হইতে কও তো ।" ........ আফসোস! মিশালের জানতে চাওয়া ঐ কেনর জবাব পনের - ষোল বছর পর আজও আমি বের করতে পারি নি ।

" জোলাবাত্তি " নামের পিকনিক টাইপ একটা ব্যাপার প্রায়ই করতাম আমরা । নিজেরা নিজেরা ঘর থেকে চাল, ডাল, আলু, মসলা, ডিম, হাড়ি পাতিল জোগাড় করে মাটিতে গর্ত খুঁড়ে চুলা বানিয়ে গাছের শুকনা পাতা, ডাল দিয়ে রান্না করে খাওয়া দাওয়া । রান্নার দায়িত্ব ছিলো বাসার বড় মেয়েদের ( মনা আপা, তানিয়া আপা, রাফি ফুপি), ছোট মেয়েদের কাজ ছিলো চুলার চারপাশে বসে থাকা । আর সবকিছু জোগাড় করে দেওয়ায় পর আমাদের দায়িত্ব ছিলো একটু পরপর হাড়ির ঢাকনা তুলে চেক করে আসা বা মাঝেমাঝে আধসিদ্ধ খাবারই খেয়ে ফেলা । এখন কত ভালো ভালো রেস্টুরেন্টেই তো খাওয়া পরে, কিন্তু কই ঐ আধসিদ্ধ চুরি করে খাওয়া খাবারের ধারে কাছেও তো কোনটা যেতে পারছে না ।

সময় কিন্তু থেমে থাকলো না । আমরাও বড় হয়ে যেতে লাগলাম আস্তে আস্তে । বদলাতে থাকলাম পাঁচজনই । রাস্তায় রাস্তায় টোকাই সেজে ম্যাচের খালি বাক্স কুড়ানোটা অর্থহীন হয়ে গেলো, কারণ ততদিনে আমরা জেনে গেছি একটা ম্যাচের দাম একটাকা, পকেটের দশটাকা দিয়ে দশটা ম্যাচ কেনা যায়; রাস্তার ময়লা আবর্জনা ঘাটার দরকার নেই । সায়মন, মাকসুদ এলাকার অন্য ছেলেদের সাথে মিশে গেলো । শুভদের পরিবারে নানা অশান্তি । মিশাল ব্যস্ত হয়ে গেলো ভিডিও গেমস,সাইকেল নিয়ে । আমার এক্সিডেন্টে হাত ভেঙ্গে যাওয়ায় খেলাধুলা নিষিদ্ধ হয়ে গেলো, পরিচয় হলো বইয়ের জগতের সাথে । সুস্থ হওয়ার পরও যেন আলাদাই রয়ে গেলাম বাইরের পৃথিবী থেকে । আমার ঘরেই তখন সারা পৃথিবী । সবার মধ্যে থেকেও একটু আলাদা, একা থাকার বদঅভ্যাসটা আমার ছোটবেলা থেকেই ছিলো । এবার আমি নিজের ভেতর গুটিয়ে গেলাম পুরোপুরি । বাড়ির বড়রাও আমাদের আলাদা হয়ে যেতে সাহায্য করলেন । চার দাদার মাঝখানে কোন দেয়াল ছাড়া বিশাল খোলা বাড়ি আস্তে আস্তে নানা দেয়ালে বিভক্ত হয়ে গেলো, ক্রিকেট খেলার গাছটা একদিন স্কুল শেষে বাসায় ফিরে দেখলাম মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, পাশের সাড় বাধা সুপারি গাছগুলোও উপড়ানো । উঠলো নতুন নতুন ঘর । সবাই ঢুকে গেলাম বাক্সে, বুক ভরে নিঃশ্বাস নেয়ার সুযোগটা আর রইলো না । রঙ্গীন সময়টা আস্তে আস্তে বিবর্ণ হয়ে গেলো ।

এই টুকরো টুকরো হাজারো স্মৃতির সবই পনের-ষোল বছর আগেকার । যদিও নিজের জীবনেরই কথা, কিন্তু আমি ঠিক জানি না পনের-ষোল বছর সময়টা আসলে কত বড় । কারণ চোখ বন্ধ করলে মনে হয় এই তো এক সপ্তাহ আগেই তো যেন এসব হলো । অথচ এই এক সপ্তাহ সময়টার মধ্যে আমরা কতই না বড় হয়ে গেছি! সায়মন জব করছে, মিশালরা আর এ বাসায় থাকে না, আমি ঢাকা-নারায়ণগঞ্জ ইউনিভার্সিটির ক্লাস সহ নানা ব্যস্ততা সেরে বাসায় বলতে গেলে কেবল ঘুমুতে আসি, শুভ দেশের বাইরে চলে গেছে বছর খানেক হতে চললো, মাকসুদও গতকাল পা রেখেছে সিঙ্গাপুর । পাঁচজন আজ সম্পূর্ণ বিচ্ছিন্ন । দেশে যারা আছে তাদের মধ্যে মাঝেসাঝে দেখা হয়ে যায় । ব্যস্ততার জন্য পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ই দুই একটা বাক্য বিনিময় হয় কেবল । এও কি সম্ভব?

এই লেখাটা লেখার ভাবনাটা বোকামি ছিলো । বারবার চোখ দুটো ভিজে উঠছে, লেখাটার মতোই বড্ড বেশী অগোছালো লাগছে ভেতরটা । মনের ভেতর ঢেউয়ের মতো আছড়ে পড়ছে হাজার স্মৃতি যার প্রতিটাই আমার কাছে অমূল্য । কোনটা রেখে কোনটা লিখবো আমি? তারচেয়ে বরং আর লেখার দরকার নেই, এখানেই থেমে যাই । স্মৃতিগুলো আমার বুকের ভেতরেই সযত্নে জমা থাকুক আজীবনের জন্যে । রত্নগুলো যখন বুড়ো হয়ে যাবো বের করে ঝাপসা চোখে একা একা খুটিয়ে খুটিয়ে দেখবো, কাঁদবোও হয়তো দু-এক ফোঁটা ।

" পুরানো সেই দিনের কথা,
ভুলবি কিরে? হায়, ও সে চোখের দেখা, প্রানের কথা,
সে কি ভোলা যায়? "

আহ! আই মিস মাই ওল্ড গুড ডেইজ!!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×