somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডুয়ালিজম, ল্যাগিন্স, সিনেমাহল ও প্রেমে বাম্পার ফলন (১৮+) :P

১২ ই জুন, ২০১৩ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কিছুদিন আগে এক ছেলেকে দেখেছিলাম এক মেয়েকে সবার সামনেই একেবারে মুখে তুলে খাইয়ে দিচ্ছে । আহা, কি গভীর প্রেম! দেখে গভীর আবেগে আমার চোখে পানি চলে আসার অবস্থা ।

আজ সেই একই ছেলেকে দেখলাম ঐ একই জায়গায় অন্য এক মেয়ের প্রায় গায়ের উপর উঠে পড়ে তাকেও খাইয়ে দিচ্ছে । এই জন আগের জনের চেয়ে বহুগুনে বেশী সুন্দরী, ডিজুস ভাষায় বললে " হট " ( পড়ুন হঅঅঅঅঅটঠ, একনিঃশ্বাসে ) ক্যাটাগরির । আমি ঠিক জানিনা ঐ ছেলের একেকদিন একেক মেয়েকে মুখে তুলে খাইয়ে দেয়াটা শখের কোন কাজ কিনা । আর এমন শখ থাকলেও সেটা বাস্তবে পালন করা ঢাঃবিঃ -র মতো জায়গায় কষ্টসাধ্য ব্যাপারই হওয়ার কথা । কারণ গুটিকয় পড়া না পড়া সমান সেইটাইপ ল্যাগিন্স, গেঞ্জি পড়ুয়া অথবা কেবল ডানপন্থী বা বামপন্থী বদ ছাড়া ঢাঃবিঃ-র অধিকাংশ মেয়েই ভদ্র এবং তাদের মাধ্যমে ঐ শখের নিয়মিত চর্চাটা মনে হয় ঠিক সম্ভব না । কাজেই যৌক্তিক অনুমানটাই করে নিচ্ছি; ঐ দু'জনই ছেলেটার প্রেমিকা । আগেরজন নতুনজনের হটনেসের উত্তাপে পুড়ে কয়লা হয়ে ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন বা মোস্তফা সারোয়ার ফারুকী সাহেবের দেখানো মহান দার্শনিক চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আদর্শ অনুযায়ী দু'জনই এখন একসাথে বহাল তবিয়তে আছেন । দুই ফুল এক মালী টাইপ আর কি ।

সে যাই হোক, আমরা বাঙ্গালীরা তো সব ব্যাপারেই কিছু না কিছু শিক্ষনীয় ব্যাপার খুঁজি । তা এই ছোট্র ঘটনাটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা শিক্ষা নিতে পারি এই যে -

১. ছেলেরা কখনো বদলায় না, বদলায় কিন্তু মেয়েরাই
২. মানুষ বরাবরই সৌন্দর্যের পূজারী

সিনেমা দেখতে গেছি সিনেপ্লেক্সে স্নোহোয়াইট এন্ড দ্যা হান্টসম্যান । সিটে বসলাম, লাইট নিভলো, সিনেমা শুরু হলো । সামনেও, পেছনেও । পার্থক্যটা হলো এই আমি সামনেরটার ছবি , শব্দ দুটোই শুনতে পাচ্ছি আর ঠিক পেছনেরটার কেবল শব্দ । " আস্তে, উফ! আবার, জ্বলতেছে কিন্তু, তুমি থামবা, হাত সড়াও, আবার দুষ্টামি, ব্যথা পাচ্ছি কিন্তু ... ইত্যাদি ইত্যাদি । পুলকিত হতে থাকলাম । কোন সিনেমা দেখবো মনঃস্থির করতে পারছিলাম না । চোখ রেখে বসে আছি সামনেরটাতে আর কান, মন দুটোই পেছনেরটাতে । নানা রকম শব্দ বিরামহীন ভাবে আসতেই থাকলো । যখন মনে হলো মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে পেছনের এডাল্ট মুভির নায়ক - নায়িকাদের দর্শন করবো কিনা, তখনই হলের বেরসিক লাইট জ্বলে উঠলো । হাফ টাইম! হাফ টাইমের পর আবার যখন মুভি শুরু হলো তাদের আর দেখা মিললো না । খুব সম্ভবত তাদের টিকিটের ২৫০ টাকা প্রথম হাফেই উসুল হয়ে গিয়েছিলো ।

এই ধরনের ঢঙ্গী কিছু ঘটনা বেশী দেখা যায় পার্কে, প্রাইভেট ইউনিভার্সিটির আশেপাশের রেস্টুরেন্টগুলোতে , আর অভিজাত তকমা পাওয়া এলাকাগুলোতে । সব জায়গায় প্রেম আর প্রেম । ইংরেজিতে বললে Love in the sky ..... স্যোশাল কস্ট বলে একটা টার্ম আছে যার মানে অনেকেই জানেন বোধহয় । ক্রমাগত হিন্দি আর ইংরেজি ঘেষা বিনোদনের সোশ্যাল কস্ট হলে এসব । আমাদের চ্যানেল গুলোও এগিয়ে আসছে এ ক্ষেত্রে । তারা সবাইকে বোঝাতে মরিয়া যে ছেলেদর ড্রেস হলো বুকের পশম দেখা যায় এমন গেঞ্জি , পিছলে পড়ে যেতে থাকা ভুশভুশে জিনস, মেয়েদের বেলায় দর্শনীয় ল্যাগিন্স, ফতুয়া । নানা ফসলের মতো দেশে প্রতি বছর যে কুকুর বেড়ালের পাশাপাশি মানুষের প্রেমেরও বাম্পার ফলন হচ্ছে এটা দেশ - বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে না কেন? এসব প্রচার করা হোক, আমরা দেশ - বিদেশে প্রেমময় জাতি হিসেবে পরিচিতি লাভ করি ।

( বিশেষ দ্রষ্টব্য: শরীর বা প্রেম কোনটাই ঠিক জনসম্মুখে দেখাইয়া বেড়াইবার বস্তু নহে । ইহার ব্যাপ্তি, প্রসার একান্তে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাই বাঞ্ছনীয় এবং তাহা বুদ্ধিমান - বুদ্ধিমতীর পরিচয়ও বটে! )
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ রাত ১১:১৩
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×