somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের শুভেচ্ছা :) এবং ব্যাপারীদের “ বিটলামি” সমাচার :|

১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝারি সাইজের গাট্টা – গোট্টা একটা গরুর দামাদামি চলছে । ব্যাপারী যে দাম বলল শুনে আক্কেল গুড়ুম ! :|

- ঐ মিয়া গরু কি বেচতে আনছো? নাকি ভাড়া দিয়া আবার সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ?
- হে হে হে ...... বেচতে আনছি ভাই । নইলে তো এতো ছোট করে দাম কইতাম না । ( হালায় কয় কি ???!!! :-/ )
- ইন্ডিয়ান গরু এতো দাম হয় নাকি?
- ইন্ডিয়ান হইব কেন? এক বছর দেশে থাকলে গরু আবার ইন্ডিয়ান থাকে নাকি ?

অকাট্য যুক্তি । ইন্ডিয়া থেকে গরু এনে দেশে এক বছর পেলে – পুষে বড় করলে তার বাংলাদেশী পাসপোর্ট পেয়ে যাওয়া বোধকরি অসম্ভব কিছু না । এমন কথা শুনার পর আর কথা বাড়ানোর রাস্তা খুঁজে পাওয়া গেলো না ।

বাপ – চাচা, ফুপা, বড় ভাইয়ের সাথে পরিবারের জুনিয়র সদস্য হিসেবে হাটে গেছি । দলে দুধ-ভাত হিসেবে নিষ্ক্রিয় সদস্য ক্লাস থ্রি পড়ুয়া দুই ছোট ভাইও আছে । আগের দুই ঈদে কায়দা করে পিছলে গেলেও এবার ছোট কাকু আগে থেকে হাতে ছাই মাখিয়ে টাকি মাছ ধরার মতো করে ধরে ফেলায় আর ফাঁকি দেওয়া গেলো না । দেশে বর্ডার ক্রস করে এবার বৈধ ভাবেই গরু এসেছে ১৯ লক্ষ, অবৈধ ভাবেই এর থেকে কম আসার কথা না । আর আমাদের দেশী গরু তো আছেই । সব মিলিয়ে চাহিদার চেয়ে গরুর যোগান অবশ্যই বেশী । কাজেই দাম কম থাকার কথা । কিন্তু সমস্যা হল গরুর হাটে অ্যাডাম স্মিথ বাবাজীর অর্থনীতির থিওরি খাটে না । অন্তত আমরা যেদিন কিনতে যাই সেদিন কখনোই খাটে নি । এপর্যন্ত যতবার হাটে গিয়েছি প্রতিবার শুনেছি আমরা আসার ঠিক আগের দিনই নাকি দাম কম গেছে, একেবারে পানির দাম । এবারও তাই শুনলাম X((

কিছু কিছু সময়ে মনে হয় মেয়ে হয়ে জন্মানোই বোধহয় ভালো ছিল, জীবনে কিছু ক্ষেত্রে অন্তত কষ্ট কম করতে হতো :(( . গরুর হাটে ঘোরার সময়টা এমনই একটা সময় । দুপুরের প্রচণ্ডতম রোদ, আকাশে - বাতাসে উত্‍কট দুর্গন্ধ, যে কোন সময় যে কোন দিক থেকে শিংয়ের গুঁতা খাওয়ার সম্ভবনা । মাঝেমাঝে আবার গরু ছুটে যায়, তখন দেয়া লাগে দৌড় । এসবে অত্যাচারের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটার পর আমাদের আট সদস্যের বিশাল কমান্ডো বাহিনী ক্লান্ত । বাসা কাছেই হওয়ায় দুই পিচ্ছি আস্তে করে মাইনাস হয়ে গেলো । আমরা যারা ভুল করে বড় হয়ে গেছি তাদের তো আর সে সুযোগ নেই, আমরা হাঁটতেই থাকলাম আর দামাদামি করতেই থাকলাম, করতেই থাকলাম । একটা করে গরু পছন্দ হয়, দাম জিজ্ঞাসা করি আর দাম শুনে চোখ কপালে উঠে যায় । সর্বোচ্চ ৫০ হাজার দাম হতে পারে এমন এক গরুর দাম কম বয়সী ছোকরা টাইপ ব্যাপারী চাইলো ৯২ হাজার । আমরা সবাই চোখ সরু বুঝার চেষ্টা করছি ব্যাপারী কী দুষ্টামি করার চেষ্টা করছে নাকি । দাম বলা শেষে উদাসভাবে গরুর লেজের চুল হাত দিয়ে ঠিক করে দেওয়ার ফাঁকে আবার আরেকটু যোগ করে দেয় দামের সাথে ,

- একদাম ।
- একদাম বিরানব্বই হাজার ?
- জে ।

আর তো সহ্য করা যায় না । বাপ-কাকাকে সুযোগ না দিয়ে এবার আমিই লাফ দিয়ে উঠে দাম বললাম ,

- তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকায় দিবা ? :D :P

এবার ব্যাপারীর চোখ সরু হয়ে যায় আমি রসিকতা করছি কিনা বুঝার জন্য । আমি চেহারায় একটা ভালো মানুষী ভাব ফুটিয়ে তুলে হাসিহাসি মুখে দাড়িয়ে থাকি । ব্যাপারি Shockzz , আই RockzzZ B-) :D :P

অবশেষে আমার আর বড় ভাইয়ের ক্লান্ত, বিধ্বস্ত চেহারা আর একটু পরপর গরুর জন্য বাধা বাঁশের উপর হাত-পা ছড়িয়ে বসে পড়া দেখে তেমন দামাদামি ছাড়াই একটা গরু কেনা হল । বাসায় হাঁটিয়ে আনার সময় মনে হচ্ছিলো এখনো বাচ্চা মানুষ থাকলে ঘোড়া মনে করে গরুর পিঠে চরে ঘুমাতে ঘুমাতে বাসায় ফেরা যেতো ।

এই উপভোগ্য কষ্টটাই আসলে ছেলেদের কোরবানির ঈদের আনন্দ । মেয়েদেরটা কী তারাই ভালো বলতে পারবে ।

দুরের - কাছের, বন্ধু - শত্রু, পরিচিত – অপরিচিত, প্রিয় - অপ্রিয়, বিশেষ প্রিয় সবাইকে আন্তরিক ঈদ মোবারক :) :D B-) ;) :P
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসা কি এরকমই

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮

তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।

তুমি... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×