somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বিসর্গ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতবারের একুশে বই মেলার কথা । প্রথম বইয়ে লেখা প্রকাশ হয়েছে, তাও একটা বইয়ে না, একেবারে দুই-দুইটা বইয়ে । মেলায় মোটামুটি উড়তে উড়তে ঢুকলাম । দুটো বই-ই প্রকাশ হয়েছিলো আদী প্রকাশনী থেকে একটা ছিলো হুমায়ুন আহমেদকে নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ " কিংবদন্তী হুমায়ুন " এবং " শুধু তোমারই জন্যে " ( বই দুটো এ বই মেলাতেও আছে, সোহরাওয়ার্দি উদ্যানে স্টল নম্বর ২৬৪)। প্রকাশক সাজিদ ভাই কেন লেখাদুটো বেশ পছন্দ করে প্রশংসাও করেছিলেন জিজ্ঞেস করি নি, আমি বইয়ে লেখা যাচ্ছে এতেই মহাখুশিতে বাকবাকুম :-D

মেলায় ঢুকলাম । আদী প্রকাশনীর স্টলও পাওয়া গেলো । স্টলের সেলসম্যান আমাকে চেনে না ( প্রকাশকের সাথেও কখনো দেখা হয় নি ... আমি বাস্তব জীবনে একটু গর্তজীবী মানুষ ), স্টলে গিয়ে কিছুক্ষন দাড়িয়ে নানা বইয়ের ফাঁকে নিজের লেখা প্রকাশ হয়েছে ঐ বই দুটোও চোখে পড়লো । হাতে নেয়ার আগে সেলসম্যান নিজেই " কিংবদন্তী হুমায়ুন " বইটা এগিয়ে দিয়ে বললো - ' এই বইটা দেখতে পারেন । জাফর ইকবাল, আহসান হাবীব সহ আরও বেশ কয়েকজনের লেখা আছে এখানে । '

আমি মজা করে একটু অবাক হওয়ার ভান করি, - ' তাই নাকি! বলেন কি!! আর কার কার লেখা আছে? '

সেলসম্যান নিজেই সূচিপত্রের পাতাটা বের করে দেয় । নিজের নামটা চোখে পড়লো । জাফর ইকবাল, আহসান হাবিব, মোহিত কামাল- এদের সাথে ।একই পাতায় ।

কিছুক্ষন সূচিপত্রটা দেখে সেলসম্যানের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম । বললাম, -' এখানে তো ভাই আমার নামও দেখা যাচ্ছে । কারণ আমারও একটা লেখা আছে বইয়ে । ' সেলসম্যান একই সাথে অবাক এবং অপ্রস্তুত । আমি তাকে আমার লেখাটা খুলে পড়তে হাতে ধরিয়েে দিয়ে গুনগুন করে আপন মনে গান গাইতে গাইতে মেলায় ঘুরতে শুরু করলাম । বুকে তখন অপার্থিব এক ভালো লাগার অনুভূতি ।

......... হয়তো খুবই সাধারণ একটা ঘটনা । কিন্তু এই সাধারণ ঘটনাটাই আমার ছোট্র জীবনে ঘটে যাওয়া হাতে গোনা জ্বলজ্বলে অসাধারণ ঘটনাগুলোর একটি ।

টুকটাক লেখালেখির চেষ্টা করলে প্রধান যে উপকারটা হয় তা হলো হুটহাট করে মাঝেমাঝে এমন ভালো লাগার একটা উপলক্ষ তৈরি হয়ে যায় । হ্যা, আপনি লিখতে না জানলেও :-P

এবারের বই মেলাতেও আমার ভালো লাগার মতো একটা উপলক্ষ তৈরি হয়েছে । রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত " বিসর্গ " নামের একটা গল্প সংকলনে আমার একটা ছোট গল্প প্রকাশ পেয়েছে । এই সংকলনে মোট ২১ টি ছোট গল্প আছে । এ বইয়ের গল্পকারদের কেউ-ই বিখ্যাত কেউ নন, আমার মতোই অখ্যাত । আদতে আমাদের " লেখক " বলারই কোন কারণ নেই । আমরা লেখার চেষ্টা করছি কেবল । " বিসর্গ " আমাদের সকলের অপটু হাতের প্রয়াস ।

আমার গল্পটার নাম " একজন মায়াবতী " । ২০১৫ সালের এ যুগে মায়াবতী মানুষ আসলেও টিকে আছে কিনা জানি না, তবে আমার মায়াবতীকে আমি আমার সাধ্য অনুযায়ী মমতা দিয়েই গড়েছি । যত যাই লিখি না কেন, সেখানে কিভাবে কিভাবে যেন ঠিকই বিষন্নতার একটা মোটা দাগ পরে যায় । এখানে আমি সযত্নে সেই দিকটা আসতে দেই নি ।

আশা করি একুশ জন আলাদা আলাদা তরুন বয়সী মানুষের চিন্তার এ ফসল আপনাদের ভালোই লাগবে :-)

বইয়ের নাম : " বিসর্গ গল্প সংকলন "
প্রকাশনী : রোদেলা
স্টল নম্বার : ২৪২, ২৪৩, ২৪৪ ( সোহরাওয়ার্দি উদ্যানে )
ছাড়সহ মূল্য : ১৫০ টাকা

ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/besorgo

হ্যাপি রিডিং :-)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×