প্রয়োজনে সেদিন কারফিউ থাকবে নাগরিকতমা ,
ঢাকার রাস্তায়, মোড়ে, বিপণী বিতান , পানশালা আর অলিতে- গলিতে ।
কারফিউ জারি করবো স্বয়ং স্বৈরশাসক এই আমি,
জীপ থেকে লাফিয়ে নেমে সেনাবাহিনী তোমায় কুচকাওয়াজে সেলাম ঠুকবে,
আসতে যেতে ।
শূন্য রাস্তা, অফিসগামী ব্যস্ত মানুষের এক দিগন্ত নিস্তব্ধ কলরব
রিকশা এগোবে বহুদূর হিমালয় থেকে ভেসে আসা বাতাস কেটে
পথকলিরা কাঁটা ভেঙ্গে গোলাপ ছুঁড়বে দুপাশ থেকে মুহুমুহু
সেতার আর অর্গানে বাজবে প্রিয় সুর ... এক - দুটো নয়, বহু ।
তবে কিনা ইদানীং কিন্তু মুখচোরা ভদ্র আমি ডাকাত হয়েছি ভীষণ
ফাঁকা রাস্তায় হুট করে ধেয়ে আসা চুমুর ভয়ে ভীত তুমি হতেই পারো ।
লজ্জা - সংকোচ?!
সেসব কিসের আবার?
স্বর্গ, মর্ত্য, চরাচরে হুলিয়া জারি করা আছে - এ মানবী শুধুই আমার !
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


