somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাসুদ রানা, ভিজুয়াল থ্রিলার স্টোরিটেলিং আর কল অফ ডিউটি বিষয়ক

১৯ শে জুন, ২০১৬ রাত ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিসাব করে দেখলাম কিভাবে কিভাবে যেন রোজার মাসে নিয়মিত কল অব ডিউটি গেম খেলা হয়ে যায়। বছরের অন্য কোন সময় না, রোজার সময়। গত ৫-৬ বছরের ট্রেন্ড তাই বলে
যদিও সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, এই ট্রেন্ডটা কেন জিইয়ে আছে এখণো কে জানে।

একটু চিন্তা করে আবার কল অব ডিউটি গেমের পপুলারিটি নিয়ে ভাবছিলাম। আগে এইটা নিয়ে ২ কথা বলি। এক কালে COD (কড) দুর্দান্ত এফপিএস গেম ছিল বটে। মডার্ন ওয়ারফেয়ার ১,২ ৩ ই বলা যায় এখনকার কড গেমের সবচেয়ে ভাল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এরপর এই গেমগুলার অবস্থা হয়ে গেল হুমায়ুনী সাহিত্য।

টেকাটুকার লোভে প্রতি বছর একটা কইরা নতুন গেম রিলিজ হয়। স্টোরিলাইন এর ১৪টা অনেক আগেই বাজছে্‌ মডার্ন ডে যুদ্ধ ক্ষেত্র বাদ দিয়া জোম্বি হাবিজাবি ফিউচার যুদ্ধ তে চলে গেছে। যথারীতি ফ্যান বেস খুবই নাখোশ, ডেইলি গালাগালি করে এরা কড সিরিজ কে। কিন্তু হুমায়ুন আহমেদের বই এর মত নতুন একটা গেম রিলিজ হইলে ঠিকই খেল্বে, অতঃপর গালাগালি

গেম হিসাবে গ্রাফিক্স বা গেমপ্লের দিক থেকে অন্য গেমগুলাও অবশই কডকে টেক্কা দিচ্ছে, যেমন ব্যাটলফিল্ড। আমার সেটা নিয়ে চিন্তা না, আমার চিন্তা হলো হুট করে এই গেমটার ফ্যান কিভাবে হলাম, আমরা যারা একটু বুড়ো খোকা , এক কালের বই পড়া পার্টি, এরা ? সেটাই কথা



এর সবচেয়ে ভাল কার্যকারন ব্যাখ্যা করতে গেলে মনে হয় সেই মাসুদ রানা আর থ্রিলার প্রেম নিয়ে। আমরা মনে হয় সেই শেষ জেনারেশন যারা শখ মিটিয়ে বই ও পড়সিলাম, আবার ১ম গেমের স্বাদ পেয়েছিলাম। শৈশব কৈশোর এর একটা বড় অংশজুড়ে সেবার বই, এবং অব্যশই মাসুদ রানা ।

সেই বইগুলো কল্পনার জগতটাকে যেভাবে দেখতে শিখিয়েছিল, নতুন এক দ্বার খুলে দিয়েছিল , অদ্ভুত এক জগত।!
রানার সাথে কখনো সাইবেরিয়া তে সাবমেরিন, কখনো কালাহারিতে খুনে জেনারেল এর হাত থেকে বাচতে ছুটে চলেছি, কখনো বলিভিয়ার জঙ্গলে কাদামাটি মেখে চুপসারে অপেক্ষা করেছি আমরা সবাই, কিংবা ইটালির কোন ক্যানেলে রক্তক্ষয়ী গানফাইটে হাতে এমপিফাইভ, শত্রুর ছররা গুলিতে রানার কাধ থেকে এক খাবলা মাংশ ঊড়ে গেল যখন, রানা থোরাই কেয়ার করে । !!

কল অফ ডিউটি গেমটাকে আমার নিজের কাছে হুট করে অনেক আপন মনে হয়েছিল সেই একই কারনে, সেই মাসুদ রানার দিনগুলো ফিরিয়ে আনার জন্য, নস্টালজিক হয়ে গিয়েছিলাম যখন ১ম কড খেললাম (মডার্ন ওয়ারফেয়ার ২, সেই ২০০৯ সালে)। গেম ডিফিকাল্টি হিসাবে পানিভাত, কিন্তু এটাকে গেম না বলে ভিজুয়াল স্টোরিটেলিং বলাই সই। দুর্দান্ত স্টরিলাইন, একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স , গেমের চেয়ে ইন্টারএক্টিভ ভিজুয়াল স্টরিটেলিং হিসাবেই বলা সই ।


অতএব কড, ব্রিং সামথিং নিউ অ্যান্ড নাইস।

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:০৯
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×