somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অভ্র আবীর
নিজেকে নিয়ে বলার কিছু নাই।

বায়তুল্লাহ’র তাওয়াফে এক মহিলা জ্বিন

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত আব্দুল্লাহ বিন যুবাইর (রাঃ) হতে বর্ণিত, একরাতে আমি হেরেম শরীফে প্রবেশ করি। সেই সময় সেখানে কয়েকজন মহিলাকে তাওয়াফ করতে দেখে অবাক হয়ে যাই। তাওয়াফ শেষ করার পর তারা ‘বাবুল হুযাবাইন’ দিয়ে বের হয়ে যায়। আমি মনে মনে বললাম যে, আমি ওদের পিছনে পিছনে যাব এবং ওদের বাড়ি কোথায় দেখব। সুতরাং ওরা যেতে লাগল। আর, আমিও অনুসরণ করতে লাগলাম। শেষ পর্যন্ত তারা এক পাহাড়ের উপত্যকায় পৌঁছল। তারপর সেই পাহাড়ের উপর উঠল। তারপর তারা পাহাড় থেকে নেমে এক বিরান জায়গায় গিয়ে পৌঁছল। আমিও পিছনে পিছনে গিয়ে সেখানে দেখলাম কয়েকজন মুরব্বী গোছের মানুষ বসে আছে। তারা আমাকে বলল, হে ইবনু যুবাইর! আপনি এখানে কিভাবে আসলেন? আমি বললাম, আপনারা কারা? তারা বলল, আমরা জ্বিন। আমি বললাম, আমি এমন কয়েকজন মহিলাকে কাবা ঘরের তাওয়াফ করতে দেখলাম, যাদেরকে অন্য প্রজাতির সৃস্টি বলে মনে হল। তাই আমি ওদের পিছু নিলাম। এবং ওদের পিছনে পিছনে এখানে এসে পৌঁছে গেলাম। তারা বলল, ওরা ছিল আমাদেরই মহিলা। আচ্ছা হে ইবনু যুবাইর! আপনারা কি খেতে ইচ্ছা করেন? আমি বললাম, আমার মন চাইছে টাটকা খেজুর খেতে। সেই সময় মক্কা শরীফের কোথাও কোনও টাটকা খেজুরের চিহ্ন পর্যন্ত ছিল না। তা সত্ত্বেও তারা আমার কাছে টাটকা খেজুর নিয়ে এল। আমার খাওয়া হয়ে যাবার পর তারা বলল, যেগুলো অবশিস্ট থেকে গেছে, ওগুলো আপনি নিয়ে যান।
হযরত ইবনু যুবাইর (রাঃ) বলেন, এরপর আমি সেখান থেকে উঠি। বাড়ির পথে রওয়ানা হই। আমার উদ্দেশ্য ছিল খেজুরগুলো মক্কার লোকদের দেখানো। বাড়ি ফিরে খেজুরগুলো একটা টুকরিতে রাখলাম। টুকরিটা একটা সিন্দুকে রেখে শুয়ে পড়ি। আল্লাহর কসম! আমি তখন আধাঘুম-আধাজাগা এমন তন্দ্রাচ্ছন্ন অবস্হায়। এমন সময় ঘরের মধ্যে হুটোপাটার আওয়াজ এবং এইসব কথাবার্তা শুনতে পেলাম।
-হ্যাঁ, হ্যাঁ রেখেছে।
-সিন্দুকে।
-সিন্দুক খোল।
-সিন্দুক তো খুললাম, কিন্তু খেজুর কই?
-টুকরির মধ্যে।
-টুকরি খোল।
-টুকরি খুলতে পারব না। কারণ, ইবনু যুবাইর ‘বিসমিল্লাহ’ বলে টুকরি বন্ধ করেছিলেন।
-তাহলে টুকরি সমেত সঙ্গে নিয়ে চলো।
সুতরাং তারা টুকরি নিয়ে চলে গেল।
হযরত ইবনু যুবাইর (রাঃ) বলেছেন, ওরা যখন আমার ঘরের মধ্যেই ছিল, তখন লাফিয়ে কেন যে ওদের ধরিনি, সে কথা ভাবলে আমার প্রচন্ড আফসোস হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×