বন্ধু, আজও কি দেখো
আকাশের শুভ্র মেঘখানা;
আজও কি ওড়ো আকাশে,
মেলে স্বপ্নের এই ডানা।
গোধূলীর আলোয় আজও ;
দেখো কি, নারকেল গাছের সারি ;
পাঠশালা শেষে , মেঠো পথ ঘেঁষে
আজো কি ফেরো বাড়ি ।
অমাবস্যা রাতে; ঐ শোনা যায়;
কার নূপুরধ্বনি।
প্রেম রাগে এসে, যায় মিলেমিশে
তোমার হৃদয় মণি।
ঘর ছেড়ে আগে , সারারাত জেগে
দেখো কি যাত্রাপালা ।
দিন গত হয় ,তবু মনে রয়
কাজল রেখার বালা।
না বন্ধু ;
মনে হয় আমার ,
সেদিন হয়েছে গত।
সুখের সময় বয়ে গেছে,
সূর্য অস্তের মত।
যদিও বাকি ছিল তার
একটুখানি আভা,
সেটুকু কেড়ে নিতে কেন সে
বাড়াল মরণ থাবা।
যে জঙ্গলে শিশুরা দল বেঁধে
খুঁজত পাখির নীড় ,
অরন্য কোথায় , আজ সেখানে
শুধুই যন্ত্রের ভিড়।
জেনো বন্ধু, আরাম ও সুখ
এক যে কখনোই নয়;
এক খানা তার শরীরে থাকে
অন্যটা মনে রয়।
বেরিয়ে এসো তুমি, আধুনিক
ধ্বংস স্তূপের দেয়াল ভেঙ্গে,
কিছুই পাবে না তুমি, শুধু
সুখ রবে তোমার সঙ্গে ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১২ সকাল ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




