না; ছুঁয়ো না আমায়
রক্তে , শোকে, পুঁজে , গন্ধে
ভরে যাবে;
তোমার কোমল ঐ হাত,
তোমার হাত;
ফুল বাগানে ফুল তুলতে অভস্ত্য
গোলাপ, গন্ধরাজ, ক্যামেলিয়া
আরও কত কি।
আমি তোমার পদস্পর্শে ধন্য।
আমার নাম; হয়ত আমি
নিজেও জানি না;
না, না,না, কখন ও ঝুঁকো
না তুমি ।
তোমার করস্পরশের তাচ্ছিল্যপূর্ন
সান্ত্বনার বানি শুনিও না।
মনে হয় বিধাতার বুঝি নিষ্ঠুর পক্ষপাতদুষ্ট ;
নয়ত শ্রাবণের প্রথম ধারা ভিজিয়ে যায় তোমায়। য
যেন সে আমার নয়।
শ্রাবণের দুর্বল মেঘের, ক্লান্ত রক্তধারা
আমায় ছুয়ে যায়।
জানো , আমার খুব ইচ্ছে করে
তোমার নির্মল , সুবাসিত আনন্দ দেখার ।
কিন্তু শুকিয়ে যাওয়া রক্ত ।
চোখের কোনায় জমে যায়।
অনেক চেষ্টা করেও আমি তাই
খুলতে পারি না এ দু চোখ।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




