মহাসমুদ্রের পাড় ধরে হেঁটে যাবো সারাজীবন।
নির্ঘুম ঘোলাটে চোখে খুঁজব প্রতিটি বন্দর ,
যে বন্দরে একদিন ভিড়বে তুমি,
নেমে আসবে জাহাজের নোনা ধরা সিঁড়ি বেয়ে
তোমার চোখে থাকবে অপূরণীয় স্বপ্নের মায়াজাল।
সেই স্বপ্নভরা দুচোখ দেখার জন্য –
আমি আমার সর্বস্ব দিয়ে দেব।
তোমার হৃদয়ের তীব্র আশা, দুচোখের উজ্জ্বল আলো, সুদৃঢ় পদক্ষেপ;
সবই আমি আগ্রহ ভরে অনুভব করব।
শীতের জরাগ্রস্ত পাতার মতন,তোমার;-
আশার পতন যেন না ঘটে।
আশার মৃত্যু , স্বপ্নের মৃত্যু ; মৃত্যুর আগে মৃত্যুর কারণ।
তাইতো স্বপ্নহারা, আশাহারা আমি;
বন্দরে বন্দরে খুজে ফিরি তোমায়,
সেই চুরি যাওয়া স্বপ্নের সন্ধানে।।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




