somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একই স্থানে একই গাড়ির চাপায় ৬ মাসে নিহত ৫

২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোরের কেশবপুরে ছয় মাসের ব্যবধানে একই স্থানে একই পিকআপ ভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার দুর্ঘটনাস্থল শহরের টার্মিনাল এলাকায় একজনের লাশ পাশে রেখে এলাকাবাসী মানববন্ধন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাতটার দিকে পিকআপচালকের সহকারী রবিউল ইসলাম শখের বশে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় টার্মিনাল এলাকার বাঁকে একটি ভ্যানকে ধাক্কা দেয় পিকআপটি (ঢাকা মেট্রো-চ ১৪-৩৪৯৩)।
এতে ভ্যানচালক বাবু সরদার (৩০) ও আরোহী আবদুর রাজ্জাক (৪৫) গুরুতর আহত হন। পরে ওই দিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাবু মারা যান। গত বৃহস্পতিবার আবদুর রাজ্জাক ঢাকার মহাখালীর একটি হাসপাতালে মারা যান। গত ১৬ ফেব্রুয়ারি একই পিকআপের চাপায় একই স্থানে এক পরিবারের তিনজন প্রাণ হারায়।
দুর্ঘটনার প্রতিবাদে জানাজা পড়ার আগে আবদুর রাজ্জাকের লাশ পাশে রেখে এলাকাবাসী দুর্ঘটনাস্থলে মানবন্ধন করে। মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, এর আগে এখানে দুর্ঘটনা ঘটেছে, আবারও একই স্থানে একই পিকআপের চাপায় দুজনকে প্রাণ দিতে হলো।
কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, ‘আমাদের প্রতিবাদ জানানো ছাড়া আর কিছুই করার নেই। তাই রাস্তায় লাশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছি।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। একই পিকআপের চাপায় ফেব্রুয়ারি মাসে তিনজন নিহত হন।
পিকআপের মালিক জি এম এরশাদ বলেন, গাড়িটি মেরামতের কাজ চলছিল। হেলপার শখের বসে চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×