ছোটবেলা থেকেই আমরা এই শিক্ষা পেয়ে বেড়ে উঠি যে
#১আমি খ্রিস্টান সুতরাং আমার নিজের দেশের পরেই হচ্ছে আম্রিকা ইস্রায়েল এর মত দেশ গুলো সব খ্রিষ্টান দেশ গুলো নয় যেগুলোর নাম বাপ চাচারা জানে আর কি।
#২আমি মুসলিম সুতরাং আমার ক্ষেত্রে আম্রিকা ইস্রায়েল হচ্ছে শত্রু আর সৌদি আরব, ইরান সহ অন্য মুসলিম দেশ গুলো বন্ধু, সব গুলো নয় কিন্তু অইযে যে দেশ গুলোর নাম বাপ চাচারা জানে
#৩আমি হিন্দু সুতরাং আমার জন্য ভারত
মজার বিষয় হচ্ছে এই #বিশ্বায়নের যুগে আমরা কেউই #self_dependent না তাই বিভিন্ন দরকারে বন্ধু দেশ শত্রু দেশ সব দেশেরই সাহায্য নিতে হয়। kfc আর cocacola কোথাকার কোম্পানি? USA আবার USA তেল পায় কই থাইক্কা? সৌদিআরব, সিরিয়া সবই মুসলিম দেশ, যাগো তেল ছাড়া চলে না আম্রিকা। কেবল টিভি দেখেন কার দৌলতে? হ্যাঁ আপনারই কিন্তু লাইন টাতো ইন্ডিয়ান... এত সস্তায় স্মার্টফোন কে দেয়? চায়না, বেশীর ভাগই তো বৌদ্ধ ?
আরে ভাই আমাগো বাপ চাচারা বীজ বুনতো আর খাইতো এত সব কিছু তাদের সময় ছিল না তাইতো তারা আমদের মাঝেও বীজ বুনে দিয়ে গেছে, #সাম্প্রদায়িকতার বীজ....
চোখের বিনিময়ে চোখ কনসেপ্ট এখন আর নাই রে ভাই... দিন বদলাইছে আমাদেরও বদলানো দরকার... আমি খ্রিষ্টান বলে আম্রিকা আমারে নিয়ে গিয়ে খাওয়াবে না, তেমন একজিন মুসলিম কে নিয়ে গিয়ে খাওয়াবে না সৌদিআরব, হিন্দুকে নিবে না ভারত, বৌদ্ধকে নিবে না চীন, আমাদের খাওয়া পড়া, মৌলিক নাগরিক অধিকার আমাদের দেশই দিবে, আর সেটা ভালভাবে তখনই সম্ভব যখন আমরা আগে বাংলাদেশী মূল্যায়ন করবো কোন ধর্মের সেটা নয়, হাজার হাজার মাইল দূরের অন্য দেশের কথা নয়।
#বি.দ্রঃ যেকোন ধরনের বাজে মন্তব্য প্রদানে অনুপ্রাণিত করা যাচ্ছে, যেহেতু নিজেকে প্রমান করার সম্পূর্ণ স্বাধিনতা আপনার আছে। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




