মনুষ্য জাতি প্রকৃত পক্ষে যাকে সবচেয়ে বেশী ভালবাসে সে হচ্ছে তার নিজেকে।
তাইতো আজ পৃথিবীজুড়ে এত যুন্ধ, দ্বন্দ্ব, এত ঝামেলা কারন সে নিজেকে ভাল রাখতে চায়।
কিন্তু একবার ঠান্ডা মাথায় ভাবুন তাহলে যেই নিজের জন্য এতকিছু সেই নিজেকে মানুষ কেন হত্যা করে????
এই দুনিয়ায় এমন মানুষ খুজে পাওয়া কঠিন যে জীবনে একবারো আত্নহত্যা করার কথা ভাবেনি।
কারন, আত্নহত্যা তো নিজের দেহ কে হত্যা, আসলে কেউ না কেউ তো আগেই কোন না কোন ভাবে তার আত্নাকে হত্যা করেছে। কিন্তু দুঃখের কথা হলো মানুষ আত্নহত্যাকেই দেখে আত্নার হত্যাকে নয়, এই দুনিয়াতে দেহকে হত্যা করার বিচার হয় আত্নাকে হত্যার নয়।
অমূল্য জীবনের মূল্য তখন এসে দাঁড়ায় একটা দেয়াশলাই এর কাঠি অথবা একপাতা ঘুমের ওষুধ অথবা এক গজ দড়ি কিংবা অন্য কোন বস্তুতে
কেউ আত্নহত্যা করে মারা গেলে সবাই এসে কাঁদে, সমবেদনা জানায়। কিন্তু তার আত্নাকে হত্যার পরে কেউ আসেনা, কেঊ সমবেদনা দেখায় না যার ফলে সে আবার নতুন করে বাঁচার চিন্তা করবে। আত্নহত্যা কখনোই সমর্থন যোগ্য নয় কিন্তু আপনার একটুখানি সাহাযা হয়তো সেই মানুষ টাকে বাঁচার আশা দিতে পারে যে কিনা আত্নার হত্যার শিকার, মরে গেলে কেঁদে কি লাভ? পারলে সেই মানুষ টাকে বাঁচতে শিখান মরার আগে
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




