প্রশ্ন : আমি জানি,মহিলাদের কবর যিয়ারত করা নিষেধ। কিন্তু কোনো মহিলা যদি কখনো কোনো রাস্তার পাশে থাকা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, তবে সে কি সেই কবরবাসীর উদ্দেশে সালাম দিতে পারবে? কোনো কবর দেখলে মহিলাদের করণীয় কী?
উত্তর:
মহিলাদের কবর যিয়ারত করার বিষয়ে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন;বরং মহিলাদের কবর যিয়ারত করার বিষয়ে বলেছেন,‘কবর যিয়ারতকারীদের ওপর আল্লাহর অভিশাপ।’এটি শুধু নিষিদ্ধ তা নয়,বরং এ নিষেধ কাজটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাদিসের মাধ্যমে অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত হয়েছে।
আর যাতায়াতের পথে কবরবাসীকে সালাম দেওয়ার কোনো বিধান সাব্যস্ত হয়নি। কবরস্থানে গেলে তার পর সালাম দেওয়ার বিধান সাব্যস্ত হয়েছে। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে, যা স্পষ্ট করা দরকার, যেমন,কেউ যদি কবরের সামনে দিয়ে বাসে করে চলে যান, তাকে বাসে বসে কবরবাসীর জন্য সালাম দেওয়ার প্রয়োজন নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন,সেগুলো একজন ব্যক্তি যখন শুধু কবর জিয়ারতের জন্য যাবেন,তখনই পড়বেন। রাস্তা অতিক্রম করার সময় পড়বেন না;বরং সে ক্ষেত্রে যখন কবরবাসীর কথা স্মরণ করবেন,তখন তিনি কবরবাসীর জন্য দোয়া করবেন।
আপনি আপনার প্রশ্নও পাঠাতে পারেন আমাদের ই-মেইলেঃ
[email protected]
আমাদের ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/dawatulhaqmultimedia
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




