somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যান্ট, টাই ও কোট পরে ইমামতি করা যাবে কি? প্রশ্নটির উত্তর দিয়েছেন ড.মুহাম্মাদ সাইফুল্লাহ

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রশ্ন : প্যান্ট, টাই ও কোট পরে ইমামতি করা যাবে কি?

উত্তর : প্রথমত, প্যান্ট পরা ইসলামী শরিয়তের মতে হারাম নয়। প্যান্ট, সেটি যদি এমন হয় যে তা পরে সালাত আদায় করা জায়েজ হয়, তাহলে ইমামতি করা নাজায়েজ হওয়ারকোনো কারণ নেই। আর প্যান্ট পরে সালাত আদায় করা যে জায়েজ, এ মর্মে এ যুগের গবেষকরা প্রায় ঐকমত্যেই ফতোয়া দিয়েছেন। তবে ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে, সেটি একটু ফাদফাদ (ঢিলেঢালা) হতেহবে, যাতে করে সহজে কেউ নামাজ পড়তে পারেন। তবে শুধু এ যুগের সর্বশ্রেষ্ঠ মুস্তাহিত শেখ মোহাম্মাদ ইবনে সালা আল-উথাইমিন (র.) প্যান্ট পরে নামাজ পড়ার বিষয়ে এখতেলাফ (দ্বিমত) করেছেন। এ ছাড়া অধিকাংশ ওলামায়েক প্যান্ট পরা জায়েজ বলেছেন। সুতরাং প্যান্ট পরা যেহেতু জায়েজ, প্যান্ট পরে ইমামতি করাও জায়েজ।

দ্বিতীয়ত, টাইয়ের ব্যাপারে কোনো দ্বিমত নেই। টাই ব্যবহার করা সম্পূর্ণরূপে জায়েজ। এটি একটি পোশাক এবং আমাদের ধারণা রয়েছে যে এটি খ্রিস্টানদের ক্রুশের পরিপূরক, সেটির জন্য দলিল প্রয়োজন। কারণ, আন্দাজ বা অনুমানের ওপর ভিত্তি করে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তিনি ভুল করবেন। হারাম বা হালাল কারোর মনের ইচ্ছার ওপর নির্ভর করে না। এটা শরিয়তের দলিলের ওপর নির্ভর করে। যেহেতু টাই পরার ক্ষেত্রে আলেমদের কাছে কোনো ধরনের দলিল নেই, তাই তা হারাম পোশাক নয়। শুধু এখানে একটাই ভিত্তি। সে ভিত্তিটা হচ্ছে, এটা আদৌ কোনো ধর্মের সুনির্দিষ্ট পোশাক কি না। কিন্তু এ ব্যাপারে প্রায়ই ওলামায়েকগণ ঐকমত্য হয়েছেন যে, এটি সুনির্দিষ্ট কোনো ধর্মের পোশাক নয়। অনেকে ধারণা করে থাকেন, টাইটা মূলত খ্রিস্টানদের ক্রুশের পরিপূরক। কিন্তু বাস্তব কথা হচ্ছে, টাইয়ের সঙ্গে ক্রুশের কোনো সম্পর্ক নেই।
তৃতীয়ত, কোট পরাই যাবে। এটি একেবারেই সাধারণ পোশাক। আগের যুগ থেকেই কোট পরার প্রচলন ছিল। কোট ও জুব্বা দুটিই প্রাচীন পোশাক। তাই এগুলো ব্যবহার করা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই।
সুতরাং প্যান্ট, টাই ও কোট পরে সালাত আদায় করা যাবে এবং ইমামতিও করা যাবে।
আপনিও আমাদেরকে প্রশ্ন করতে পারেন ই-মেইলেঃ-
[email protected]
আমাদের ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/dawatulhaqmultimedia

সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×